ভুল্লারের ফাঁসি কার্যকরে স্থগিতাদেশ শীর্ষ আদালতের

শুক্রবার প্রধান বিচারপতি পি সদাশিবম, বিচারপতি আর এম লোধা, বিচারপতি এইচ এল দত্তু এবং বিচারপতি সুধাংশুজ্যোতি মুখোপাধ্যায়কে নিয়ে গঠিত বেঞ্চ বলেছে, ভুল্লারের ফাঁসির সাজা কার্যকর করতে অস্বাভাবিক দেরি হয়েছে। সে এখন মানসিকভাবে সুস্থও নয়। তাই ফাঁসির সাজায় স্থগিতাদেশ দেওয়া হল।
মৃত্যুদণ্ডে দণ্ডিত ভুল্লারের স্ত্রী নবনীত কউর আদালতের কাছে ফাঁসির রায় পুনর্বিবেচনার যে আর্জি জানিয়েছেন, তা গ্রাহ্য হয়েছে। আদালত নিজেদের রায় ফের খতিয়ে দেখে সিদ্ধান্ত জানাবে।












Click it and Unblock the Notifications