কৃষ্ণ জন্মভূমির শাহি ইদগাহর সার্ভেতে স্থগিতাদেশ, এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ নিয়ে কী জানাল শীর্ষ আদালত

অযোধ্যার রাম মন্দিরের রায় ঘোষণার পর পরই মথুরায় কৃষ্ণজন্মভূমির পাসেই থাকা শাহি ইদগাহ নিয়ে বিতর্ক জেগে উঠেছিল। এলাহাবাদ হাইকোর্ট সেই ইদগাহের জমি সার্ভে করার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মুসলিম পক্ষ।

সেই মামলায় মঙ্গলবার এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তাতে বলা হয়েছে এখনই মথুরায় কৃষ্ণজন্মভূমির শাহি ইদগাহের সার্ভে করা যাবে না। গত ১৬ জানুয়ারি এলাহাবাদ হাইকোর্ট নির্দেশ দিয়েছিল মথুরায় কৃষ্ণজন্মভূমির পাশেই শাহি ইদগাহের জমি সার্ভে করতে হবে। তার জন্য একজন কমিশনারও নিয়োগ করেছিলেন তিনি।

Supreme Court

মসজিদ কমিটি এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। এলাহাবাদ হাইকোর্টে হিন্দু পক্ষ ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমানের পক্ষ থেকে ইদগাহের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁরা জানিয়েছেন সুপ্রিম কোর্ট সার্ভেতে স্থগিতাদেশ দিলেও কিন্তু এলাহাবাদ হাইকোর্টের মামলার শুনানি চলবে। তাতে কোনও রকম স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট।

এলাহাবাদ হাইকোর্টে মামলার পরবর্তী শুনানি ২৩ জানুয়ারি। এর আগে ডিসেম্বর মাসের শুনানিতে এলাহাবাদ হাইকোর্ট জািনয়েছিল শাহি ইদগাহের সমীক্ষা নিয়ে বিস্তারিত তথ্য পেশ করতে হবে। তবে সেই সার্ভের জন্য কোনওরকম ক্ষয়ক্ষতি যাতে না হয় সেদিকেও কড়া নজর রাখতে হবে। তিন সদস্যেক কমিটি গঠন করা হয়েছিল। আইনজীবীদের িনয়ে কমিশন গড়ে দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট।

তারপরেই গত ৪ জানুয়ারি মসজিদ কমিটি এলাহাবাদ হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। ১১ জানুয়ারি শেষ শুনানি হয়েছে। পরবর্তী শুনানি ১৭ জানুয়ারি হওয়ার কথা রয়েছে। মথুরায় কৃষ্ণজন্মভূমির ঠিক পাশেই গা ঘেষাঘেিষ করে রয়েছে এই শাহি ইদগাহ। মন্দির কমিটির দাবি পরে অবৈধভাবে এই শাহি ইদগাহ তৈরি করা হয়েছে। এবং যে জমিতে এটি তৈরি হয়েছে সেটি কৃষ্ণজন্মভূমির জমি।

প্রসঙ্গত উল্লেখ্য রাম মন্দিরের রায় বেরোনোর পরেই বারণসীর জ্ঞাপবাপি মসজিদ এবং কৃষ্ণজন্মভূমির ইদগাহ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং এই নিয়ে আদালত পর্যন্ত গড়িয়েছে মামলা। দুই ক্ষেত্রেই একই অভিযোগ করা হয়েছে। অযোধ্যার মতোই পরে জোর করে এই জায়গা গুলিতে মসজিদ এবং ইদগাহ তৈরি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+