জাহাঙ্গিরপুরীর দখলমুক্ত অভিযানে স্থগিতাদেশ সুপ্রিমকোর্টের

জাহাঙ্গিরপুরীর দখলমুক্ত অভিযানে স্থগিতাদেশ সুপ্রিমকোর্টের

সবে ৪০০ বুল্ডোজার কাজ শুরু করেছিল। তারমধ্যেই শীর্ষ আদালত নির্দেশিকা জারি করল। জাহাঙ্গিরপুরী এলাকায় দখলমুক্ত অভিযান চালাতে পারবে না দিল্লি পুরসভা। আগামিকাল ফের মামলার শুনানি তাতক্ষণ বন্ধ থাকবে অভিযান প্রধানবিচারপতি এমনই নির্দেশিকা দিয়েছেন।

বুল্ডোজ অভিযানে স্থগিতাদেশ

বুল্ডোজ অভিযানে স্থগিতাদেশ

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ কোনও রকম উচ্ছেদ অভিযান চালানো যাবে না। সেই নির্দেশ আসার সঙ্গে সঙ্গে থমকে গেল জাহাঙ্গিরপুরীর উচ্ছেদ অভিযান। ৪০০ বুল্ডোজার নিয়ে উচ্ছেদ অভিযানে সামিল হয়েছিলেন দিল্লিপুরসভার আধিকারীকরা। সকাল থেেক টানটান উত্তেজনা। তারপরেই যবনিকা পতন ঘটাল সুপ্রিম কোর্ট। প্রধানবিচারপরি জাহাঙ্গিরপুরীতে বেআইনি নির্মাণ ভাঙার কাজে স্থগিতাদেশ জারি করলেন। তারপরেই বন্ধ হয়ে যায় বেআইনি নির্মাণ ভাঙার অভিযান।

কারা আদলতে আবেদন করেছিলেন

কারা আদলতে আবেদন করেছিলেন

আদালতের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী কপিল সিবল, আইনজীবী দুষ্মন্ত দেব এবং আইনজীবী পিভি সুরেন্দ্রনাথ।
তাঁরা প্রধান বিচারপতি এনভি রমান্নার কাছে আবেদন জানিয়েছিলেন জাহাঙ্গিরপুরীতে যে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে তা সম্পূর্ণভাবে বেআইনি। এইঅভিযান বন্ধের নির্দেশ দেওয়া হোক। তাঁদের আবেদনে সাড়া দিয়ে জাহাঙ্গিরপুরীর বেআইনি নির্মাণ ভাঙার অভিযানে স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত। আগামিকাল মামলার শুনানি না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

গৈরিক সন্ত্রাসের অভিযোগ

গৈরিক সন্ত্রাসের অভিযোগ

দিল্লি পুরসভা বিজেপি পরিচালিত কাজেই হনুমান জয়ন্তীর সংঘর্ষের ঘটনার পর হঠাৎ করে জাহাঙ্গিরপুরীতে বেআইনি নির্মাণ ভাঙার তোরজোরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এতদিন বেআইনি নির্মাণের খোঁজ নিচ্ছিলেন না কেউ হঠাৎ করে হনুমান জয়ন্তীর সংঘর্ষের পরেই কেন বেআইনি নির্মাণ ভাঙতে তৎপর হল দিল্লি পুরসভা এই নিয়ে সরব হয়েছে বিরোধীরা। একেবারেই উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই কাজ করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এদিকে আবার বেআইনি নির্মাণ ভাঙতে পুরসভাকে নিরাপত্তা দিচ্ছিল দিল্লি পুলিশও।

কী বলছে পুরসভা

কী বলছে পুরসভা

যদিও উত্তর-পশ্চিম দিল্লির মেয়র দাবি করেছেন আগেই বেআইনি নির্মাণ ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সরকারি জমিতে একের পর এক নির্মাণ হয়েছে জাহাঙ্গিরপুরীতে। এর সঙ্গে হনুমান জয়ন্তীর সংঘর্ষের কোনও যোগ নেই। সুপ্রিম কোর্ট এরপর কি নির্দেশ দেয় সেটা জানার পরেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি। তবে বেআইনি নির্মাণ ভাঙতে বদ্ধ পরিকর দিল্লি পুরসভা। এমনই ইঙ্গিত দিয়েছেন মেয়র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+