স্বস্তিতে ২৬৯ জন প্রাথমিক শিক্ষক, হাইকোর্টের বরখাস্তের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

স্বস্তিতে ২৬৯ জন প্রাথমিক শিক্ষক, হাইকোর্টের বরখাস্তের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

২৬৯ জন শিক্ষকের অপসারণের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। এসএসসি দুর্নীতি কাণ্ডে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ২৯৬ জন প্রাথমিক শিক্ষককে অপসারণের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট তাতে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টে নির্দেশ

সুপ্রিম কোর্টে নির্দেশ

মঙ্গলবার এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার বিধায়ক মানিক ভট্টাচার্যের করা মামলায় একের পর এক িনর্দেশ দিয়েছে। তাতে ২৬৯ জন শিক্ষকের অপসারণের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ২৬৯ জন শিক্ষকের নিয়োগে স্থগিতাদেশ দিয়েছিল। তাতে সুপ্রিম কোর্ট জানিয়েছে কারোর নিয়োগ বাতিল করা যাবে না। তাতে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন প্রাথমিক শিক্ষকরা। সুপ্রিম কোর্ট জানিয়েছে কারও চাকরি বাতিল করা যাবে না। চাকরি থেকে কাউকে বরখাস্ত নয়। ২৬৯ জনেরই চাকরি বহাল রাখতে হবে। ৪ সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে। সুযোগ না দিয়েই একতরফাভাবে নির্দেশ দেওয়া হয়েছে।'

স্বস্তিতে মানিক ভট্টাচার্য

স্বস্তিতে মানিক ভট্টাচার্য

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় স্বস্তিতে মানিক ভট্টাচার্য। তাঁকে মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে যে অপসারণ করা হয়েছিল তার উপর স্থগিতাদেশ জারি করেছে। অর্থাৎ কলকাতা হাইকোর্টের বিচাপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে যে অপসারণের নির্দেশ দিয়েছিল তাতে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট অবশ্য জানিয়েছে এর অর্থ মানিক ভট্টাচার্যকে পদে পুনর্বহাল করতে হবে তা নয়। সেরকম কোনও নির্দেশ সুপ্রিম কোর্ট দেয়নি।

চাকরি প্রার্থীদের বিক্ষোভ

চাকরি প্রার্থীদের বিক্ষোভ

এদিকে শহরে টেট উত্তীর্ণদের বিক্ষোভ চলছে। করুনাময়ীতে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন পরীক্ষার্থীরা। চাকরির দাবিতে আমরণ অনশনের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। চাকরির দাবিতে আমরণ অনশনের ডাক দিয়েছেন টেট উত্তীর্ণরা। এদিকে পর্ষদের নতুন সভাপতি তাঁদের দাবি খারিজ করে দিয়েছেন। এবং তিনি স্পষ্ট জানিয়েছেন এই আন্দোলনে রাজনৈতিক মদত রয়েছে।

মমতা কী বললেন

মমতা কী বললেন

মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে মন্তব্য করতে চাননি। মালবাজার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কোর্টের বিচারাধীন বিষয় নিয়ে তিনি মন্তব্য করতে চান না। আদালতকে এই নিয়ে জিজ্ঞাসা করতে বলেছেন তিনি। সবটাই আদালতের নির্দেশে হচ্ছে বলে জানিেয়ছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+