শিবলিঙ্গ রক্ষায় উজ্জয়িনীর জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর মন্দিরের জন্য নতুন নিয়ম সুপ্রিম কোর্টের
উজ্জয়িনীর জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়া ভক্তদের জন্য নিয়ম বেধে দিল সুপ্রিম কোর্ট। জলাভিষেকের জন্য কেবলমাত্র হাফ লিটার 'রিভার্স অসমোসিস' জল তাঁরা দিতে পারবেন।
উজ্জয়িনীর জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়া ভক্তদের জন্য নিয়ম বেধে দিল সুপ্রিম কোর্ট। জলাভিষেকের জন্য কেবলমাত্র হাফ লিটার 'রিভার্স অসমোসিস' জল তাঁরা দিতে পারবেন।

আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিকদের নিয়ে একটি কমিটি গঠন করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই কমিটিই শিবলিঙ্গ সংকুচিত হওয়ায় বিষয়টি পর্যবেক্ষণ করবে।

বেশি মাত্রায় ভান দেওয়ার ফলে শিবলিঙ্গ সংকুচিত হয়ে যাচ্ছে বলে অভিযোগ করে সর্বোচ্চ আদালতে পিটিশন দাখিল করেছিল উজ্জয়িনী বিদ্যৎ পরিষদ। এরপরেই সুপ্রিম কোর্টের এই নির্দেশ এবং কমিটি গঠন।

সম্প্রতি কমিটির সদস্যরা মন্দির পরিদর্শন করেছেন। মন্দির পরিচালন কমিটি এবং মন্দিরের সঙ্গে যুক্ত কর্তাব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে যেসব সুপারিশ সুপ্রিম কোর্টের সামনে রাখা হয়েছিল, সেগুলি হল,
- কেবল মাত্র ১.২৫ লিটার পঞ্চমৃত প্রত্যের ভক্তের জন্য বরাদ্দ ( দুধ, দই, মধু, চিনি এবং ঘি দিয়ে তৈরি এই পঞ্চমৃত)
- প্রত্যেক ভক্ত কেবলমাত্র হাফ লিটার 'রিভার্স অসমোসিস' জল জলাভিষেকের জন্য দিতে পারবেন
- পবিত্রস্থানে নিষ্কাষণী পাখা লাগাতে হবে
- জলাভিষেক ষখন হবে না, তখন স্থানটিকে শুকনো রাখতে হবে
- জলাভিষেক সারাদিন ধরে চলতে দেওয়া যাবে না
- শিবলিঙ্গমের ওপর চিনি দেওয়া যাবে না
- ভক্তরা হাতে গোনা বেল পাতা শিবলিঙ্গমের ওপর দিতে পারবেন
- শিব লিঙ্গম পরিষ্কার রাখতে সব রকমের ব্যবস্থা নিতে হবে
কমিটি শেষে এও জানায় ভান-এর জন্য শিব লিঙ্গমের কোনও ক্ষতিই হয়নি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications