এক মাসের মধ্যে বড় দুটি ধর্মীয় মামলা নিয়ে চূড়ান্ত রায় শীর্ষ আদালতে
একদিকে অযোধ্যার বিতর্কিত জমি মামলা অন্যদিকে শবরীমালা মন্দিরে নারীর প্রবেশাধিকারের চূড়ান্ত সিদ্ধান্ত। একমাসেরও কম সময়ের মধ্যে এই দুটি বড় ধর্মীয় মামলা নিয়ে চরম সিদ্ধান্ত শোনাতে চলেছে শীর্ষ আদালত।
একদিকে অযোধ্যার বিতর্কিত জমি মামলা অন্যদিকে শবরীমালা মন্দিরে নারীর প্রবেশাধিকারের চূড়ান্ত সিদ্ধান্ত। একমাসেরও কম সময়ের মধ্যে এই দুটি বড় ধর্মীয় মামলা নিয়ে চরম সিদ্ধান্ত শোনাতে চলেছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ শোনাবেন এই দুই মামলার চরম সিদ্ধান্ত।

১৭ নভেম্বর অবসর নেওয়ার কথা রঞ্জন গগৈয়ের। একদিকে রয়েছে শবরীমালা মন্দিরে রানীর প্রবেশের মৌিলক অধিকারের সিদ্ধান্ত। এই নিয়ে একবার রায়দান হলেও পুনর্বিবেচনার আবেদনের সিদ্ধান্ত দেওয়ার কথা। মন্দিরে নারীর প্রবেশের মৌলিক অধিকার রক্ষার বড় লড়াই এটি। কী সিদ্ধান্তের কথা শোনাবে সুপ্রিম কোর্ট তাই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা।
আর একটি বড় সিদ্ধান্ত অযোধ্যার বিতর্তিক জমিতে অধিকার কার হবে। দার্ঘ ২৭ বছর ধরে চলছে এই মামলা। এই মামলার রায় শোনাতে হলে প্রধান বিচারপতিকে এক প্রকার অগ্নি পরীক্ষার মধ্য দিয়েই যেতে হবে। সংবিধানের একাধিক ধারার অধিকার অক্ষুন্ন রেখেই রায় শোনাতে হবে। হিন্দু এবং মুসলিম দুই ধর্মের বিশ্বাস অক্ষুন্ন রেখেই রায় শোনাতে হবে। যাতে কোনও ধর্মের মানুষের ভাবাবেগে আঘাত না লাগে সেদিকটি নজরে রাখতে হবে প্রধাব বিচারপতিকে।












Click it and Unblock the Notifications