NEET-UG Row: সুপ্রিম কোর্টে খারিজ নিট কাউন্সেলিংয়ের আর্জি, NTA-কে নোটিস শীর্ষ আদালতের

নিট পরীক্ষা নিয়ে ফের সুপ্রিম কোর্টে ধাক্কা NTA-র। আবারও নিট পরীক্ষার কাউন্সেলিংয়ে স্থগিতাদেশের আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিকে আবার ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে নোটিস পাঠানো হয়েছে। গত ৮ জুলাইয়ে যে আবেদন জমা পড়েছিল সেই আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশিকা জারি করেছে শীর্ষ আদালত।

এর আগে বৃহস্পতিবার এই মামলায় তিন হাইকোর্টে শুনানিকে চ্যালেঞ্জ করে করা আবেদনে স্থগিতাদেশ দিয়েছে। সেই আবেদনে নতুন করে মেডিকেল এন্ট্রেন্স পরীক্ষা নেওয়ার আর্জি জানানো হয়েছিল। অবকাশ কালীন বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চে হয় মামলার শুনানি এবং তাতে এনটিএকে নোটিস পাঠিয়েছে আদালত।

NEET-UG Row

নিট পরীক্ষায় দুর্নীতির সিবিআই তদন্তের দাবি করে মামলা দায়ের করা হয়েছিল। এদিকে আগামী ৬ জুলাই থেকে নিট পরীক্ষার কাউন্সিলিং শুরু হওয়ার কথা। কিন্তু এনটিএ-র জবাবের পরেই এই নিয়ে সিদ্ধান্ত নেবে আদালত। নিট পরীক্ষায় ব্যপক দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে। ৩০ থেকে ৩২ লক্ষ টাকায় প্রশ্ন পত্র বাইরে বিক্রি হয়েছে বলে প্রকাশ্যে এসেছে তথ্য।

কোন প্রশ্নের উত্তর কীভাবে লিখতে হবে সেটাও পড়িয়ে দেওয়া হয়েছিল। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। নিট পরীক্ষার প্রশ্নপত্র যে ফাঁস হয়েছে সেকথা স্বীকার করে নিয়েছে শিক্ষা মন্ত্রকও। ইতিমধ্যেই ঘটনার তদন্তে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষামন্ত্রক। তারা এই দুর্নীতিতে এনটিএ-র ভূমিকা খতিয়ে দেখবে।

তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে। যে সুরক্ষা ব্যবস্থার মধ্যে পরীক্ষা হওয়া উচিত তার কোনও কিছুই ছিল না এবাবের পরীক্ষাকেন্দ্রগুলিতে। অধিকাংশ সেন্টারে ছিল না সিসিটিভির নজরদারি। প্রশ্নপত্র যেখানে রাখা ছিল সেখানেও কোনও সিসিটিিভ বা নিরাপত্তারক্ষী ছিলেন না বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। অর্থাৎ একেবারে দায়সারা ভাবে হয়েছে পরীক্ষা। থার্ড পার্টিকে দিয়ে পরীক্ষায় আয়োজন করানো হয়েছিল।

এই নিয়ে বিরোধীরা সরব হয়েছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী তীব্র প্রতিবাদ জানিয়েছেন। দেশের ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করা হচ্ছে। বিজেপি শাসিত গুজরাত, মধ্যপ্রদেশেই প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছিলেন তিনি। ডার্ক নেটে প্রশ্ন ফাঁস হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পাল্টা এই নিয়ে তৃণমূল কংগ্রেস সরব হয়েছেন। যাঁরা নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন। এবার তাঁরা কি করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+