Manipur Violence: মণিপুরে অশান্তিতে কত সম্পদহানি? সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট

Manipur Violence: মণিপুরে অশান্তির বিস্তারিত রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মণিপুরের সরকারের কাছে রিপোর্ট তলব শীর্ষ আদালতের। মুখবন্ধ খামে রিপোর্ট (Sealed Report) জমা দিতে হবে আদালতে। অশান্তি পাকানোয় অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেনিয়েও বিস্তারিত তথ্য জানতে চাইল শীর্ষ আদালত।

মণিপুরে অশান্তিতে কতগুলি ঘরবাড়ি বা বহুতল আগুনে (Buildings Burnt) পুড়ে নষ্ট হয়েছে, একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে কতগুলি ভবনের তা জানতে চেয়েছে আদালত। একইসঙ্গে কতগুলি বহুতলে লুঠতরাজ (Loot) চলেছে, দখল করা হয়েছে, সেসম্পর্কে বিস্তারিত তথ্য চাইল সুপ্রিম কোর্ট। ওই সমস্ত সম্পত্তির মালিকের নাম ও ঠিকানাও আদালতে জানাতে হবে সরকারকে।

n biren singh and supreme court

এছাড়াও সম্পদহানি করার দায়ে কতজনকে অভিযুক্ত করা হয়েছে ও তাদের আইনমাফিক কী শাস্তি দেওয়া হয়েছে সেনিয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। জানুয়ারি মাসে রয়েছে মামলার পরবর্তী শুনানি। তার আগে রিপোর্ট জমা দেবে সরকার।

মণিপুরে এন বীরেন সিংয়ের সরকারকে কড়া নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। নিরাপত্তা বাহিনী কত পরিমাণ অস্ত্র বাজেয়াপ্ত (Weapons Seized) করেছে তাও জানতে চেয়েছেন তারা।

এদিকে, মণিপুরের সংঘর্ষের ঘটনায় ভিটেমাটি হারিয়েছেন বহু মানুষ। তাদের পুনর্বাসনে সরকার কী ব্যবস্থা নিয়েছে সেনিয়েও রিপোর্ট চেয়েছে শীর্ষ আদালত। পুনর্বাসন খতিয়ে দেখার জন্য হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে তিন সদস্যের একটি বিচারবিভাগীয় কমিটিও গড়েছে সুপ্রিম কোর্ট।

মণিপুরে অশান্তি চলাকালীন একাধিক খুন ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। শুধু তাই নয়, মহিলাদের উপর অকথ্য অত্যাচার ও ধর্ষণের অভিযোগও দায়ের করা হয়েছে। সেই সমস্ত ঘটনার তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে মহারাষ্ট্র পুলিশের প্রাক্তন ডিজি দত্তাত্রে পডসলগীকরকে দায়িত্বভার দিল সুপ্রিম কোর্ট।

২০২৩ সালের মে মাসে মণিপুরে অশান্তির সূত্রপাত। জাতিগত অশান্তির জেরে প্রায় ২০০ মানুষ মারা গিয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। মেইতেই গোষ্ঠীকে উপজাতি তালিকাভুক্ত করার দাবির বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে সেখান থেকেই অশান্তির আগুন ছড়িয়ে পড়ে। কুকি ও মেইতেইদের মধ্যে সংঘর্ষ চরম আকার নেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+