অস্পষ্ট ছবি প্রকাশেও থাকুক নিষেধাজ্ঞা, নাবালিকা ধর্ষণে সংবাদ মাধ্যম নিয়ে আর কী বলল শীর্ষ আদালত
সুপ্রিম কোর্টের এক পর্যবেক্ষণে বলা হয়েছে, গণমাধ্যমগুলির ধর্ষিতা নাবালিকাদের এমনকী অস্পষ্ট ছবিও প্রকাশ বা সম্প্রচার করা উচিত নয়। একই সঙ্গে বালিকা ধর্ষিতা দের সাক্ষাৎকার নেওয়া নিষিদ্ধ করতে চায় আদালত।
ধর্ষণের শিকার হওয়া নাবালিকাদের ছবি প্রকাশের উপর নিষেধাজ্ঞা থাকা উচিত বলে এক পর্যবেক্ষণে জানিয়েছে সুপ্রিম কোর্ট। এমনকী নাবালিকা বা কিশোরীদের পরিচয় গোপন রাখতে তাদের মুখ অস্পষ্ট করেও প্রকাশ করার উপর নিষেধাজ্ঞার সুপারিশ করেছে আদালত। সঙ্গে তাদের সাক্ষাতকার নেওয়ার বিষয়টিও নিষিদ্ধ করা হোক চান বিচারপতিরা।

বিহারের মুজফ্ফরপুর জেলায় এক সরকারি হোমে, হোমের প্রধাণের হাতেই কেয়কজন নাবালিকার ধর্ষণের মামলা চলছিল সুপ্রিম কোর্টে। সেই মামলার প্রেক্ষিতেই এই পর্যবেক্ষণ জানায় বিচার পতি এম বি লোকুর ও বিচারপতি দীপক গুপ্তের বেঞ্চ। পাটনার এক মানবাধিকার কর্মী রণবিজয় কুমার এই মামসায় সংবাদ মাধ্যমের অসংবেদী মনোভাব নিয়ে বিচারপতিদ্বয়কে একটি চিঠি দিয়েছিলেন।
তার পরিপ্রেক্ষিতে এদিন শীর্ষ আদালতের ওই বেঞ্চ সংবাদমাধ্যমের ভূমিকার কড়া সমালোচনা করেন। বেঞ্চের মতে ধর্ষিতা নাবালিকাদের সাক্ষাতকার নিতে গিয়ে সংবাদমাধ্যমগুলি বস্তুত ওই কিশোরীদের আরও একবার করে সেই নারকীয় অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে বাধ্য করেছে।
বিচারপতিরা থাইল্যান্ডের এক সাম্প্রতিক ঘটনার কথাও টেনে আনেন। তাঁরা বলেন, থাইল্যান্ডে গুহা থেকে উদ্ধার হওয়ার আগে ক্ষুদে ফুটবল দলের সদস্যদের কারওর নাম প্রকাশ করা হয়নি। এমনকী উদ্ধার হওয়ার পরেও তাদের সাক্ষাতকার নেওয়ার বিষয়ে সংবাদমাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
এই ব্যবস্থা নেওয়া হয়, তাদেরকে ওই ঘটনার ট্রমা থেকে বার করে আনার জন্যই। একই রকম ভাবে ধর্ষিতা হওয়া নাবালিকাদের সাক্ষাতকার নেওয়ার বিষয়ে সংবাদ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করা হোক, চাইছেন তাঁরা।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications