SSC CASE Hearing: প্রায় ২৬ হাজার জনের চাকরির ভবিষ্যৎ কী? SSC মামলা পিছিয়ে যা জানাল সুপ্রিম কোর্ট…

SSC CASE Hearing: সুপ্রিম কোর্টে (Supreme Court) ফের পিছিয়ে গেল প্রায় এসএসসির ২৬ হাজার জনের চাকরি বাতিলের মামলা। ১৯ ডিসেম্বর অর্থাৎ আগামী বৃহস্পতিবার হবে শুনানি। সময়ের অভাবে এদিন মামলা শুনল না আদালত। ফের এক সপ্তাহ ঝুলেই রইল স্কুল সার্ভিস কমিশনের প্রায় ২৬ হাজার জনের চাকরি।

দুর্নীতির অভিযোগে গত এপ্রিল মাসে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসারক ও বিচারপতি মহম্মদ সব্বরের ওই রায়ের ফলে চাকরি হারান ২৫ হাজার ৭৫৩ জন। রায়কে চ্যালেঞ্জ করে পাল্টা সুপ্রিমকোর্টে যায় রাজ্য। শীর্ষ আদালতের দ্বারস্থ হন চাকরিচ্যুত বেশ কয়েকজন। আলাদা করে মধ্যশিক্ষা পর্ষদও মামলা করে বলে খবর।

supreme court

সবপক্ষ উপস্থিত থাকলে তবেই শুনানি হওয়ার কথা জানিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। এদিন সেই মতো প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলা উঠেছিল। তবে সময়ের অভাবে এদিন স্থগিত করে দেওয়া মামলা। আদালতের তরফে জানানো হয়েছে, ১৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টা নাগাদ এই মামলার পরবর্তী শুনানি হবে।

তবে সেদিনও চূড়ান্ত রায় ঘোষণা হবে কি না তা নিয়ে রয়েছে ধন্দ। বিচারপতি জানান, এনিয়ে শুনানির প্রয়োজন রয়েছে। তবে জটিলতা এড়াতে মূলত ২টি বিষয় বিবেচনা করা হবে আদালতে। হাইকোর্টের ওই রায় মেনে গোটা প্যানেলই বাতিল করা হবে নাকি শুধুমাত্র অযোগ্যদের নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে তা বিবেচনা করবে শীর্ষ আদালত।

গোটা প্যানেল বাতিল না হলে সেক্ষেত্রে টাকার বিনিময়ে যার চাকরি নিয়েছেন তাদের চাকরি আর থাকবে না। প্রকৃত যোগ্যদের বঞ্চিত করে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল রাজ্য সরকারের বিরুদ্ধে। তবে সেই অভিযোগ নস্যাৎ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের বার্তা দেন।

চাকরিচ্যুতদের পাশা থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। চাকরি চলে যাওয়া অত সহজ হবে না বলেও বারবার সরব হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। এখন হাইকোর্টের রায়ই বহাল থাকবে নাকি শুধু অযোগ্যদের চাকরি চলে যাবে তা জানা যাবে সুপ্রিম কোর্টের রায়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+