মদের 'হোম ডেলিভারি' নিয়ে 'সুপ্রিম' বার্তা, কী জানাল শীর্ষ আদালত
মদের 'হোম ডেলিভারি' নিয়ে 'সুপ্রিম' বার্তা, কী জানাল শীর্ষ আদালত
লকডাউনে মদের দোকান খুলতেই দেশের একাধিক জায়গায় যেমন লম্বা লাইন দেখা যায়, তেমনই দেখা যায় ভিড় আর ঠেলাঠেলি। এমন পরিস্থিতিতে গুজরাত কড়া ব্যবস্থা নেয়। দিল্লি ই -টোকেন চালু করে। করোনার আবহে মদের দোকান খোলায় রোগ আরও বেশি ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা দেখা যায়।

মদের দোকান খোলা নিয়ে উদ্বেগ সবমহলেই। এমন পরিস্থিতিতে দেশের সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, মদ বাড়িতে পৌঁছে দিতে হোম ডেলিভারি নিয়ে যেন রাজ্যগুলি ভাবনা চিন্তা করে । কোনও মতেই যেন মদ কিনতে গিয়ে করোনার আবহে অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, সেবিষয়ে রাজ্যগুলিকে নডজর দিতে বলেছে আদালত।
কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে দেখা গিয়েছিল মদের দোকানের সামনে লম্বা লাইন। সকাল থেকেই হুড়োহুড়ি ভিড় সামলাতে ব্যস্ত ছিল পুলিশ। মদের দোকান দেশে খোলা নিয়ে এমন পরিস্থিতি তৈরি হয়। আর করোনার আবহে সোশ্যাল ডিসটেন্সিং বজায় রেখে যেন এই মদ বিক্রি হয়, তার ওপর জোর দেয় শীর্ষ আদালত।












Click it and Unblock the Notifications