জনতার কোটি কোটি টাকায় মূর্তি গড়ে 'সুপ্রিম' ধাক্কা মায়াবতীর! অর্থ ফেরতের নির্দেশে বিপাকে 'বহেনজি'

জনতার টাকায় বহুমূল্য মূর্তি গড়েছিলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। এই টাকায় কখনও নিজের বা কখনও দলের প্রয়াত নেতা কাশীরামের মূর্তি গড়া হয়েছিল উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায়।

জনতার টাকায় বহুমূল্য মূর্তি গড়েছিলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। এই টাকায় কখনও নিজের বা কখনও দলের প্রয়াত নেতা কাশীরামের মূর্তি গড়া হয়েছিল উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায়। জনগণের টাকায় এই কাজ কেন হবে?এই প্রশ্ন তুলে সুপ্রিমকোর্টে মামলা করা হয়েছিল। তার জবাবে এদিন 'সুপ্রিম' ধাক্কা খেলেন বহেনজি।

জনতার কোটি কোটি টাকায় মূর্তি গড়ে সুপ্রিম ধাক্কা মায়াবতীর! বিপাকে বহেনজি


সুপ্রিমকোর্টের চিফ জাস্টিস রঞ্জন গগৈ এদিন জানান, জনতার টাকায় গড়া সমস্ত মূর্তির খরচের টাকা ফিরিয়ে দিতে হবে মায়াবতীকে। এই বিষয়ে আগামী ২ রা এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিনও ঘোষণা করে দিয়েছে আদালত। উল্লেখ্য, উত্তর প্রদেশ জুড়ে বিভিন্ন জায়গায় বিএসপি পার্টির নেতাদের মূর্তি রয়েছে। যদিও মায়াবতীর দাবি ছিল সেই মূর্তির টাকা দলের শুভানুধ্যায়ীরা দিয়েছেন। তবে শীর্ষ আদালতে মামলাকারীদের দাবি,এই টাকা জনগনের টাকা।

উল্লেখ্য, ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত সময়ে মায়াবতী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন বিভিন্ন জায়গায়বিএসপি নেতা ও তাঁর নিজের মূর্তি নির্মাণ করার নির্দেশ দেন। যে নির্মাণ কাজে মোট ২,৬০০ কোটি টাকা খরচ হয়েছে। যার ফলে রাজ্যের তহবিলে ১১১ কোটি টাকার ঘাটতি পড়ে যায় বলে অভিযোগ ওঠে মায়াবতীর বিরুদ্ধে। সেই মামলারশুনানিতে এবার মায়াবতীকে সমস্ত টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+