স্ত্রী-সন্তানের ভরণপোষনের খরচ দিতে প্রয়োজনে মজদুরি করতে হবে, রায় সুপ্রিম কোর্টের
স্ত্রী-সন্তানের ভরণপোষনের খরচ দিতে প্রয়োজনে মজদুরি করতে হবে, রায় সুপ্রিম কোর্টের
স্ত্রী এবং সন্তাণের ভরণ পোষণের খরচ দিতে বাধ্য স্বামী। তার জন্য যদি স্বামীকে কায়িক শ্রম করতে হয় সেটাও করতে হবে। একটি মামলার প্রেক্ষিতে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি বেলা এম ত্রিবেদী এই নির্দেশ দিয়েছেন। ভারতীয় দণ্ডবিধির ১২৫ নম্বর ধারা অনুযায়ী এই নির্দেশ দিয়েছেন তাঁরা।

একটি বিচ্ছেদের মামলায় স্বামী আদালতে আবেদন জানিয়েছিলেন, স্ত্রী এবং শিশু সন্তানের ভরণপোষণের খরচ তিিন দিতে পারবেন না। কারণ তিিন কোনও রোজগার করেন না। তাই তাঁকে এই দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হোক। সেই মামলার শুনািনতেই দুই বিচারপতির বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। সেই আবেদন খারিজ করে দিয়েছে বিচারপতির বেঞ্চ। তাঁরা জানিয়েছেন, স্ত্রী এবং শিশু সন্তােনর ভরণ পোষণের খরচ দিতে বাধ্য স্বামী। কোনও অজুহাতেই সে দায়িত্ব থেকে এড়িয়ে যাওয়া যাবে না।
স্ত্রী এবং শিশু সন্তােনর খরচ দিতে প্রয়োজনে কায়িক শ্রমও করতে বাধ্য হবেন তিনি। এবং বিশেষ করে সেই স্বামী যদি শারীরিক ভাবে সক্ষম হন তাহলে তাঁকে কায়িক শ্রম অর্থাৎ প্রয়োজনে মজদুরি করেও স্ত্রী সন্তানের ভরণ রোষণের খরচ দিতে হবে। কোনও ভাবেই সেই দায় থেকে এড়িয়ে যাওয়া যাবে না। সেই বিচ্ছেদের মামলায় সুপ্রিম কোর্ট স্ত্রীকে মাসে ১০,০০০ টাকা এবং শিশু পুত্রকে মাসে ৬,০০০ টাকা ভরণ পোষণ বাবদ দেওয়ার নির্দেশ দিয়েছে। মামলাকারী অভিযোগ করেছেন পারিবারিক অশান্তর জরে শিশু সন্তানকে নিয়ে বাপের বাড়িতে চলে আসার পরেই স্বামী তাঁদের খরচ দেওয়া বন্ধ করে দেয়। তারপরেই ফ্যামিলি কোর্টে অভিযোগ জানান স্ত্রী।












Click it and Unblock the Notifications