মোদী সরকার কী ভারতকে একটা 'নজরদারি রাষ্ট্র' বানাতে চাইছে, সুপ্রিম কোর্টের কটাক্ষ
অনলাইন ডেটা নিরীক্ষণ করতে একটি সোশ্যাল মিডিয়া হাব স্থাপনের সিদ্ধান্তের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সমালোচনা করল সুপ্রিম কোর্ট।
কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক সম্প্রতি অনলাইন ডাটা পর্যবেক্ষণের জন্য একটি সোশ্যাল মিডিয়া হাব স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার এর জন্য মোদী সরকারের কড়া সমালোচনা করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মতে এটা হলে ভারত একটি একটি 'নজরদারি রাষ্ট্র'-এ পরিণত হবে।

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের ওই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। শুক্রবার সেই মামলার শুনানিতেই প্রধান বিচারপতি দীপক মিশ্র এবং বিচারপতি এএম খানউইলকার ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড়ের বেঞ্চ সাফ জানায়, এভাবে সরকার নাগরিকদের হোয়াটসঅ্যাপ বার্তা ট্যাপ করতে চাইছে। এব্যাপারে সরকার পক্ষকে দুই সপ্তাহের মধ্যে প্রতিক্রিয়া জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এদিন বেঞ্চ বলেছে, 'সরকার নাগরিকদের হোয়াটসঅ্যাপ বার্তা ট্যাপ করতে চাইছে। এভাবে তো একটা নজরদারি রাষ্ট্র গড়ে উঠবে।' আগামী ২০ আগস্ট ওই সোশ্যাল মিডিয়া হাব গড়ার জন্য সফটওয়্যার জোগানের জন্য টেন্ডার ডেকেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু তার আগেই বিষয়টির মীমাংসা করতে চাইছে শীর্ষ আদালত। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ৩ আগস্ট। ওই দিন অ্যাটর্নি জেনারেল বা সরকারের তরফে অন্য কোনও আইন আধিকারিককে আদালতে হাজির থেকে বিষয়টি নিয়ে তাদের মতামত জানাতে হবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications