দেশের সুরক্ষা সংক্রান্ত গোপন তথ্য প্রকাশের প্রয়োজন নেই, পেগাসাস ইস্যুতে কেন্দ্রকে আশ্বস্ত করল সুপ্রিমকোর্ট
দেশের সুরক্ষা সংক্রান্ত গোপন তথ্য প্রকাশের প্রয়োজন নেই, পেগাসাস ইস্যুতে কেন্দ্রকে আশ্বস্ত করল সুপ্রিমকোর্ট
পেগাসাস ইস্যুতে কেন্দ্রকে কিছুটা হলেও স্বস্তি দিল শীর্ষ আদালত। পৃথক তদন্ত কমিটি গঠনের আবেদনের শুনানিতে আদালত জানিয়েছে দেশের সুরক্ষা সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ করতে হবে না কেন্দ্রকে। প্রধান বিচারপতি এনভি রমন্নার বেঞ্চে ছিল মামলার শুনানি। সেই শুনানিতে শীর্ষ আদালত সলিসিটর জেনারেল তুষার মেহতাকে জানিয়েছে, দেশের সুরক্ষা সংক্রান্ত কোনও তথ্য আদালতে পেশ করতে হবে না কেন্দ্রকে।

পেগাসাস মামলা
পেগাসাস কাণ্ডে শীর্ষ আদালতে মামলা চলছে। সেই মামলায় গতকাল কেন্দ্রকে ১০ দিনের মধ্যে বিশেষজ্ঞ কমিটি গড়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি এনভি রমান্নার নেতৃত্বে বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চে চলছিল মামলার শুনািন। এডিটরস গিল্ড আবেদন করেছিল সুপ্রিম কোর্ট যেন পৃথক তদন্ত কমিটি গড়ে পেগাসাস কাণ্ডের তদন্ত করে। কারণ একাধিক সাংবাদিকের ফোনে আড়িপাতার অভিযোগ উঠেছে মোদী সরকারের বিরুদ্ধে।

কেন্দ্রকে আশ্বস্ত করল আদালত
এই মামলার প্রেক্ষিতে সলিসিটর েজনারেল তুষার মেহেতা আবেদনে বলেছিলেন পেগাসাস ইস্যুর যাবতীয় তথ্য দিতে হলে দেশের সুরক্ষার তথ্য প্রকাশ্যে আনতে হবে। তারপরেই শীর্ষ আদালত জানায় দেশের সুরক্ষার গোপন কোনও তথ্য প্রকাশ করতে হবে না আদালতে। প্রসঙ্গত উল্লেখ্য পেগাসাস স্পাইওয়ার সাধারণ জঙ্গিদের ফোনের তথ্য জানতে ব্যবহার করা হয়। র, সহ একাধিক গোয়েন্দা সংস্থা এই পেগাসাস স্পাইওয়ার ব্যবহার করে। জঙ্গিদের ফোন ট্যাপ করতেই ব্যবহার করা হয় এই স্পাইওয়ার।

এনএসও-র দাবি
সাইবার সিকিওরিটি সংস্থা এনএসও-তে ইতিমধ্যেই তল্লাশি চালিেয়ছে ইজরায়েলি প্রতিরক্ষা মন্ত্রকের অফিসাররা। তাঁরা দাবি করেছেন, ক্লাইন্টের গোপনীয়তা রক্ষা করেন তাঁরা। তবে স্পাইওয়ার কেনার পর ক্লাইন্ট কোন কাজে সেটা ব্যবহার করছে সেটা তাঁদের জানার এক্তিয়ার নেই বলে দাবি করেছে এনএসও। এদিকে ফরাসী এজেন্সি তদন্তের পর দাবি করেছে, ইমানুয়েল ম্যাক্রোঁ সহ একাধিক ভারতীয় সাংবাদিকের ফোনে ব্যবহার করা হয়েছে এই স্পাইওয়ার।

পেগাসাস ইস্যুতে উত্তাল
পেগাসাস ইস্যুতে উত্তাল গোটা দেশ। কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রথম সংসদের অধিবেশনে পেগাসাস ইস্যুতে আলোচনার দাবি করেছেন। বিরোধীরা একজোট হয়ে প্রতিবাদে সরব হয়েছিল সংসদে। এই নিয়ে তোলপাড় হয় সংসদের অধিবেশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দাবি করেছিল কংগ্রেস। পেগাসাস স্পাইওয়ার ব্যবহার করে দেশের সাধারণ মানুষের গণতন্ত্রে হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।












Click it and Unblock the Notifications