Waqf Hearing in SC: ওয়াকফ নিয়ে অন্তর্বর্তী প্রস্তাব সুপ্রিম কোর্টের, শুনানিতে উঠল মুর্শিদাবাদ প্রসঙ্গও
Waqf Petitions in SC: সুপ্রিম কোর্টে ওয়াকফ আইনের বিরোধিতায় দায়ের হওয়া মামলাগুলির শুনানিতে উঠে এল মুর্শিদাবাদের ঘটনা। মামলা বিচারাধীন থাকাকালীন এধরনের হিংসা কাঙ্খিত নয় বলে মন্তব্য প্রধান বিচারপতির। হিন্দু ধর্মীয় ট্রাস্টগুলিতে মুসলিমদের রাখতে কেন্দ্র ইচ্ছুক কি না, সেই প্রশ্নও করেন বিচারপতি। প্রাথমিক পর্যায়ের শুনানিতে বুধবার কোনও রায় শোনায়নি আদালত। বৃহস্পতিবার দুপুর ২টোয় ফের শুনানি হবে।
ওয়াকফ সংশোধনী আইন প্রণয়নের ক্ষেত্রে বাধা হতে পারে না সংবিধানের ২৬ নম্বর ধারা। ধর্মীয় স্বাধীনতার অধিকার সর্বজনীন ও ধর্মনিরপেক্ষ। ওয়াকফ আইন বিরোধী মামলাগুলির শুনানিতে এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চে চলছে শুনানি। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনও আছেন ওই বেঞ্চে।

শুনানিতে শীর্ষ আদালতে বরিষ্ঠ আইনজীবী কপিল সিব্বলের সওয়াল ছিল, ওয়াকফ আইনের বেশ কিছু ধারা ধর্মীয় স্বাধীনতার অধিকার লঙ্ঘন করে। সিব্বলের আরও সওয়াল, নতুন আইন মোতাবেক হিন্দুরাও বোর্জে থাকতে পারবেন, যা মৌলিক অধিকারে হস্তক্ষেপ। তারই উত্তরে বিচারপতি বিশ্বনাথন জানান, "সংবিধানের ২৬ নম্বর ধারায় যা লেখা, তার সঙ্গে ধর্মীয় আচারকে মিলিয়ে দেওয়া যাবে না।"
প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, "জামা মসজিদের মতো সমস্ত প্রাচীন স্মৃতিসৌধ সুরক্ষিতই থাকবে। ওয়াকফে যদি সম্পত্তি নথিভুক্ত করা হয়। তাহলে সুবিধা হবে এবং তা প্রয়োজন। সরকার নিয়ন্ত্রণ করতেই পারে। তবে তার জন্য আমরা অসাংবিধানিক বলতে পারি না।" নতুন ওয়াকফ সংশোধনী আইন লঙ্ঘনের শাস্তি প্রসঙ্গে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, "এটা ঠিকই রয়েছে। অনেক কাজেই জরিমানা দিতে হয়।"
প্রধান বিচারপতি আরও জানান, ওই বিষয়টি হাইকোর্টেও শুনানি হতে পারে। হাইকোর্টে রায়ে সুবিধা হবে বলে জানান তিনি। ওয়াকফ সংশোধনী আইনের কিছু অংশে স্থগিতাদেশ চেয়ে আর্জি জানান মনু সিঙ্ঘভি। আদালতের তরফে বলা হয়, "ব্রিটিশরা আসার আগে কোনও জমি নথিভুক্তির আইন ছিল না। বহু মসজিদ ১৪, ১৫ ও সতেরো শতকে নির্মিত। সেগুলির পক্ষে এখন দলিল দেখানো কার্যত অসম্ভব।"
বুধবার ওয়াকফ সংশোধিত আইন নিয়ে অন্তর্বর্তী কোনও স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। আপাতত বৃহস্পতিবারের দিকে তাকিয়ে সবপক্ষ। প্রধান বিচারপতি তিনটি পথের কথা বলেন। এক, তারা পিটিশন শুনবেন। দুই, তারা শুনানি হাইকোর্টে পাঠিয়ে দেবেন। তৃতীয়ত তিনি বলেন, হাইকোর্টে পড়ে থাকা পিটিশনও গ্রহণ করে তারাই সিদ্ধান্ত নেবেন। তবে আরও কিছু আলোচনার প্রয়োজন রয়েছে বলে জানায় সুপ্রিমকোর্ট।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications