জনগণের রাস্তা বেশিদিন আটকে রাখা যাবে না, শাহিনবাগ নিয়ে কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

জনগণের রাস্তা বেশিদিন আটকে রাখা যাবে না, শাহিনবাগ নিয়ে কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

শাহিনবাগের আন্দোলকারীদের উৎক্ষাতের আবেদন খারিজ করলেও রাস্তা বেশিদিন আটকে রাখা যাবে না বলে কেন্দ্রকে জানিয়েছে সুপ্রিম কোর্ট। শাহিনবাগের আন্দোলনকারীদের উৎক্ষাতের দাবিতে মামলা দায়ের করা হয়েছিল। তার প্রেক্ষিতেই কেন্দ্রকে এই নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।

শাহিনবাগ নিয়ে কেন্দ্রকে নোটিস

শাহিনবাগ নিয়ে কেন্দ্রকে নোটিস

জনগণের রাস্তা অনির্দিষ্ট কাল অবরোধ করে রাখা যাবে না। শাহিনবাগের আন্দোলন নিয়ে কেন্দ্রকে এমনই নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত। বিজেপি নেতা নন্দ কিশোর গর্গ এবং আইনজীবী অমিত শাহিনীর দায়ের করা আপেদনের প্রেক্ষিতে কেন্দ্রকে এই নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত। তাঁরা শাহিনবাগের আন্দোলনকারীদের উচ্ছেদের দাবি জানিয়ে আদালতে মামলা করেছিলেন।

শাহিনবাগে সিএএ বিরোধী আন্দোলন

শাহিনবাগে সিএএ বিরোধী আন্দোলন

গত ৫০ দিন ধরে শাহিন বাগে সিএএ বিরোধী আন্দোলন চলছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে রাস্তা আটকানোর অভিযোগ করা হয়েছে। তার পরেই শাহিনবাগের আন্দোলনকারীরা অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য রাস্তা খুলে দেন। দিল্লি বিধানসভা ভোটেও শাহিন বাগের আন্দোলন নিয়ে রাজনৈতিক পারদ চরমে উঠেছিল। শাহিনবাগের আন্দোলনকারীদের পাকিস্তানি জঙ্গি বলে আক্রমণ করেছিল বিজেপি।

রাস্তা আটকে রাখা যাবে না

রাস্তা আটকে রাখা যাবে না

শাহিন বাগ নিয়ে মামলায় বিচারপতি কে এম জোসেফ এবং বিচারপতি সঞ্জয় কিষাণ কৌলের বেঞ্চ জানিয়েছে অনির্দিষ্ট কালের জন্য রাস্তা আটকে বিক্ষোভ করা যাবে না। তবে শাহিনবাগের আন্দোলনকারীদের উৎখাতের বিষয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি। আদালত বলেছে জনতার স্বার্থে বিক্ষোভ এবং আন্দোলন করার সুনির্দিষ্ট জায়গায় গিয়ে আন্দোলন করুন। সকলে সব জায়গায় আন্দোলন করতে শুরু করলে কেমন পরিস্থিতি তৈরি হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+