'হাত গুটিয়ে বসে থাকলে হবে না', নোট বাতিল নিয়ে কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
'হাত গুটিয়ে বসে থাকলে হবে না', নোট বাতিল নিয়ে কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
নোট বাতিল নিয়ে সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনার মুখে মোদী সরকার। কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করা হয়েছিল শীর্ষ আদালতে। সেই মামলার শুনানিতেই কড়া বার্তা দিয়েছে শীর্ষ আদালত। সেই সঙ্গে আরবিআইয়ের কাছ থেকে যাবতীয় তথ্য জানতে চেয়েছে শীর্ষ আদালত। নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়ার আগে জরুরি বৈঠকে কী কী আলোচনা হয়েছিল।

মোদী সরকার ক্ষমতায় আসার পরেই নোট বাতিলের ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করে। ১০০০ টাকা এবং ৫০০ টাকার পুরনো নোট বাতিল ঘোষণা করা হয়। রাতারাতি বদলে যায় পুরো পরিস্থিতি। গোটা দেশের মানুষ চরম হয়রানি শিকার হয়েছিলেন। দিনের পর দিন এটিএমের লাইনে ব্যাঙ্কের লাইনে দাঁড়াতে হয়েছে তাদের। তাই নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা। মোদী সরকার ক্ষমতায় আসার পর দেশের অসংখ্য গরিব মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ করেছিল বিরোধীরা।
মোদী সরকারের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই আদালতে মামলা করা হয়। সেই মামলার প্রেক্ষিতেই বিচারপতি আবদুল নজির, বিচারপতি বি-আর গাভাই, বিচারপতি এএস বোপান্না, বিচারপতি বি রামাসুব্রহ্মনিয়ম এবং বিচারপতি বিভি নাগারাথনা কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা করেন। আরবিআইয়ের আইনজীবী জয়দীপ গুপ্তা শীর্ষ আদালতকে জানিয়েছেন এটা কেন্দ্রের সিদ্ধান্ত ছিল। কালো টাকা দেশ থেকে দূর করতেই মোদী সরকার এই সিদ্ধান্ত নিয়েছিল। আরবিআইয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে এটা একটা অর্থনৈতিক নীতি ছিল।
সুপ্রিম কোর্ট জানিয়েছে দেশের আর্থিকনীিততে হস্তক্ষেপ করতে চায় না সুপ্রিম কোর্ট। কিন্তু যে পদ্ধতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে হস্তক্ষেপ করতেই পারে। দুটি জিনিসের মধ্যে বিস্তর ফারাক রয়েছে বলে জানান বিচারপতিরা। ৫ বিচারপতির বেঞ্চ জানিয়েছে সরকারের আর্থিক নীতি নিয়ে কোনও কথা সুপ্রিম কোর্ট বলতে চায় না নোট বাতিলব অবশ্যই একটা অর্থনীতিক নীতির সিদ্ধান্ত ছিল। কিন্তু যেভাবে সেটি কার্যকর করা হয়েছে তানিয়ে কথা বলতে পারে শীর্ষ আদালত।
শীর্ষ আদালতের পর্যবেক্ষণের পরে রিজার্ভ ব্যাঙ্কের আইনজীবী জানান রাতারাতি এই সিদ্ধান্ত ঘোষাণা করা হলেও সাধারণ মানুষকে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। এদিন মামলা কারীর হয়ে আদালতে সওয়াল করেন পি চিদাম্বরম। তিনি আদালতে জানান সরকার একক ভাবে নোট বাতিলের সিদ্ধান্ত নিেয়ছে। সংসদে এই নিয়ে কোনও রকম আলোচনা করা হয়নি। সব দলের সাংসদদের সঙ্গে আলোচনা করে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল মোদী সরকারের এমনই জানিয়েছেন তিনি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications