উন্নাও ধর্ষণকাণ্ডের সব মামলা উত্তর প্রদেশ থেকে সরানোর নির্দেশ

নিরাপত্তার কারণে উন্নাও ধর্ষণকাণ্ডের সব মামলা উত্তর প্রদেশ থেকে দিল্লিতে সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

নিরাপত্তার কারণে উন্নাও ধর্ষণকাণ্ডের সব মামলা উত্তর প্রদেশ থেকে দিল্লিতে সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে মামলার তদন্তের অগ্রগতি কী হয়েছে তা শীর্ষ আদালতকে জানানোর কড়া নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে। এমনকী নির্যাতিতার দুর্ঘটনার মামলার যাবতীয় তথ্যও আদালতে জমা দিতে বলা হয়েছে।

উন্নাও ধর্ষণকাণ্ডের সব মামলা উত্তর প্রদেশ থেকে সরানোর নির্দেশ

শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ সরকারি আইনজীবীকে সিবিআইয়ের সঙ্গে তদন্তের রিপোর্ট এবং নির্যাতিতার দুর্ঘটনার বিস্তারিত বিবরণ নেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে রুদ্ধদ্বার শুনানিও হতে পারে মামলার এমনই জানিয়েছেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতিকে লেখা নির্যাতিতার চিঠি প্রাপ্তি নিয়ে দেরী হওয়ার ঘটনায় বিরক্তি প্রকাশ করেই তড়িঘড়ি মামলার শুনানি করেন প্রধানবিচারপতি। তারপরেই এই কড়া নির্দেশিকা বলে জানা গিয়েছে। নির্যাতিতার পরিবার অভিযোগ করেছেন দুর্ঘটনার নেপথ্য হাত রয়েছে অভিযুক্ত বিজেপি বিধায়ক কূলদীপ সিংয়ের। তার বিরুদ্ধে দুর্ঘটনা করানোর অভিযোগও দায়ের করেছিল পরিবার। কূলদীপের কাছ থেকে বারবার হুমকি আসছে বলে দাবি করা হয়েছে। এদিকে নির্যাতিতা এখনও হাসপাতালে চিকি‌ৎসাধীন।

সূত্রের খবর, জেলে গিেয়ই কূলদীপ সিংকে জেরা করার কথা ভাবছে সিবিআই। এমকী নির্যাতিতা এবং তাঁর পরিবারের সুরক্ষায় যে বন্দুকধারীকে মোতােয়ন করা হয়েছে তাঁকেও জেরা করতে চায় সিবিআইয়ের তদন্তকারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+