বাড়ি খুঁজছেন মায়াবতী, মুলায়ম ও অখিলেশ! কেন জানেন
সোমবার সুপ্রিম কোর্ট উত্তর প্রদেশের একটি আইন সংশোধনী বরখাস্ত করেছে, যার বলে প্রাক্তন মুখ্যমন্ত্রীরা ক্ষমতা হারানোর পরেও সরকারি বাসভবনে থাকার সুবিধা পেতেন।
তারা তিনজনেই উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সোমবারের পর হয়তো তিনজনেই থাকার ঘর খুঁজতে বেরোবেন। দরাদরি করতে হবে দাম বা ভাড়া নিয়ে। কারণ তাঁদের এতদিনের বিনে পয়সার সরকারি ছাদটা কেড়ে নিয়েছে সুপ্রিম কোর্ট।

উত্তরপ্রদেশে আইনে একটি সংশোধনীর বলে এতদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীরা ক্ষমতা হারানোর পরেও সরকারি বাসভবন উপভোগ করতেন। এখন যেমন রাজ্যের এই তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীই লক্ষ্ণৌতে সরকারি বাংলোয় থাকেন। কিন্তু সোমবার সুপ্রিম কোর্টের রায়ে খারিজ হয়ে গেল ওই সংশোধনী। ফলে শীঘ্রই ওই বাংলোগুলি ছাড়তে হবে তাদের।
বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, আইনটি সংবিধানে যে সাম্যের কথা বলা হয়েছে তাকে লঙ্ঘন করে এবং এটা সংবিধান-বিরোধী। বিচারপতিদের ওই বেঞ্চ আরও বলে, এই সংশোধনীটি 'খামখেয়ালি ও বৈষম্যমূলক'। কারণ মুখ্যমন্ত্রী তাঁর পদ হারালে জনসাধারণের থেকে তাদের কোনও পার্থক্য থাকে না।
একটি এনজিও-র আবেদনের ভিত্তিতে মামলাটি হয়। গত ১৯ এপ্রিল আদালত রায় ঘোষণা স্থগিত রেখেছিল। তবে এদিনের এই রায়ের পর অন্যান্য রাজ্যগুলিতে, যেখানে একই ধরনের আইন রয়েছে সেসব জায়গাতেও এর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। দাবি উঠবে ওই আইন বাতিল করার। অখিলেশ যাদবের সরকারের আমলে 'ইউপি মিনিস্টার্স (বেতন, ভাতা এবং বিবিধ সুবিধা) অ্যাক্ট, ১৯৮১'-এ ওই সংশোধনী আনা হয়েছিল। তাকেই চ্যালেঞ্জ করেছিল এনজিওটি।
এর আগে ২০১৬-য় এই একই এনজিও 'দ্য অ্যালটমেন্ট অব হাউসেস আন্ডার কন্ট্রোল অব দ্য এস্টেট ডিপার্টমেন্ট বিল-২০১৬' নামে উত্তরপ্রদেশের আরেকটি আইনেরও বিরোধিতা করেছিল। এই আইন বলে বিভিন্ন ট্রাস্ট, সাংবাদিক, রাজনৈতিক দল, বিধানসভার স্পিকার এবং ডেপুটি স্পিকার, বিচার বিভাগ ও সরকারি কর্মকর্তাদের সরকারি আবাসন বরাদ্দ করা হত।
সেই মামলার রায় ঘোষণার সময়ই সুপ্রীম কোর্টের সুপারিশ ছিল উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের সরকারি বাংলো বরাদ্দ করাটা 'আইনের চোখে খারাপ'। ক্ষমতা হারানোর দু'মাসের মধ্যে তাঁদের বাংলো খালি করে দেওয়া উচিত। আদালত বাংলোর বাসিন্দাদের কাছ থেকে যথোপযুক্ত ভাড়ার আদায়ের কথাও বলেছিল।
এদিনের রায়ের বিষয়ে উত্তরপ্রদেশ সরকারের মুখপাত্র শ্রীকান্ত শর্মা বলেন, 'সরকার আদালতের নির্দেশ খতিয়ে দেখে আইন অনুযায়ী তাকে গ্রহণ করবে।'
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications