লাভ হল না বিরোধীদের, ইডির ক্ষমতা বহাল রাখল শীর্ষ আদালত

লাভ হল না বিরোধীদের, ইডির ক্ষমতা বহাল রাখল শীর্ষ আদালত

ইডির ক্ষমতা অক্ষুন্ন রাখল সুপ্রিম কোর্ট। বেআইনি সম্পত্তি দমন আইনে ইডি যে পদক্ষেপ করছে তাত কাটছাট করতে নারাজ শীর্ষ আদালত। এক কথায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেয়েছে বিরোধীরা। একের পর এক বিরোধী দলের নেতাদের বাড়িতে হানা দিয়ে বিপুল সম্পত্তি উদ্ধার থেকে শুরু করে গ্রেফতারি সবই করেছে ইডি আধিকারীকরা। ইডির ডানা ছাঁটতে শীর্ষ আদালতের দ্বারস্থ করা হয়েছিল।

ইডির ক্ষমতায় হস্তক্ষেপ নয়

ইডির ক্ষমতায় হস্তক্ষেপ নয়

বুধবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কোনও ক্ষমতায় হস্তক্ষেপ করা হবে না। অর্থাৎ বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত মামলার তদন্তে ইডি যে পদক্ষেপ করে চলেছে সেটাই করতে পারবে। তাতে কোনও রকম হস্তক্ষেপ করা যাবে না। ইডির কোনও ক্ষমতা খর্ব করা যাবে না। স্পষ্ট জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি এএম খানওয়ালকারের বেঞ্চ জনিয়ে দিয়েছে, বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে যেসব সম্পত্তি বাজেয়াপ্ত করছে ইডি তাতে কোনও রকম হস্তক্ষেপ করা হবে না।

পুলিশ নয় ইডি

পুলিশ নয় ইডি

তবে এদিন রায় ঘোষণার সময় সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস এবং রেভিনিউ ইন্টালিজেন্স কিন্তু পুলিশ নন। কিন্তু তাঁরা যে বয়ান অভিযুক্তদের কাছ থেকে রেকর্ড করছে সেটা গুরুত্বপূর্ণ এবং দরকারি। তারপরেও ইডি অফিসারদের রেকর্ড করা বয়ানকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ধরা হবে। কাজেই একাধিক বিরোধীদের বাড়িতে ইডি হানা। এবং তাঁদের জেরা করা প্রতিটি তথ্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হবে। এবং মামলার ক্ষেত্রে এই বয়ানগুিলতে প্রমাণ হিসেবে বেশ করা হবে।

গ্রেফতারির কারণ জানাতে বাধ্য নয় ইডি

গ্রেফতারির কারণ জানাতে বাধ্য নয় ইডি

সুপ্রিম কোর্ট আরও জািনয়েছে বেআইনি আর্থিক লেনদেই আইনে কাউকে গ্রেফতার করা হলে, ইডি তাঁদের গ্রেফতারির কারণ জানাতে বাধ্য নয়। এমনকী যে অভিযুক্তকে গ্রেফতার করা হচ্ছে তাঁকে গ্রেফতারির কারণ দেখানো কপি দিতে বাধ্য নয় ইডি। ইসিআই এফআইআরের সমান। যেমন এফআইআরে গ্রেফতারের কারণ উল্লেখ করা হয় না ইসিআইআরের ক্ষেত্রেও সেটা মেনে চলা হবে।

বিরোধী শিবিরে ইডি হানা

বিরোধী শিবিরে ইডি হানা

একের পর এক বিরোধী দলের নেতার বাড়িতে হানা দিচ্ছে ইডি। ন্যাশাল হেরাল্ড মামলায় কংগ্রেস সভা নেত্রী সোনিয়া গান্ধীকে জেরা করছে ইডি। পর পর তিন দিন ধরে জেরা করা হচ্ছে তাঁকে। তার আগে রাহুল গান্ধীকে জেরা কর হয়েছে। এদিকে আবার টিএমসি মহসচিব পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করা হয়েছে। তাঁকে গ্রেফতারও করেছে ইডি। তঁার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যয়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২১ কোটি টাকা। মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতাকেও গ্রেফতার করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+