Bengal Riots Plea: এরপরেও রাষ্ট্রপতি শাসন জারি করি চাইছেন? মুর্শিদাবাদ সংক্রান্ত মামলায় বিস্ফোরক সুপ্রিম কোর্ট
Supreme Court on Bengal Riots Plea: সংসদ এবং সরকারের কার্যনিবাহী ক্ষমতায় হস্তক্ষেপের অভিযোগ আসছে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে! এরপরেও রাষ্ট্রপতি শাসনের নির্দেশ জারি করি চাইছেন? গত কয়েকদিন আগেই মুর্শিদাবাদের ঘটনায় বাংলায় রাষ্ট্রপতি শাসনের আরজি জানিয়ে একটি মামলা হয় সুপ্রিম কোর্টে। আজ সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে এদিন এমনটাই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাই'য়ের ( Justices BR Gavai) এর বেঞ্চ।
সম্প্রতি তামিলনাড়ুর একটি মামলায় যুগান্তকারী রায় দেয় সুপ্রিম কোর্ট। দীর্ঘ সময় বিল যে আটকে রাখা যাবে না তা স্পষ্ট করে সর্বোচ্চ আদালত। নির্দেশে জানায়, সংসদ অথবা বিধানসভায় পাস হওয়া কোনও বিল দ্বিতীয় বারের জন্য রাষ্ট্রপতি অথবা রাজ্যপালের কাছে গেলে তা তিনমাসের মধ্যে সম্মতি দিতে হবে। আর এহেন নির্দেশ সামনে আসতেই শুরু হয় বিতর্ক। কড়া ভাষায় কার্যত সুপ্রিম কোর্টের সমালোচনা করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়৷

শীর্ষ আদালত কি দেশের রাষ্ট্রপতিকে এভাবে নির্দেশ দিতে পারে? তা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যসভার চেয়ারম্যান। এমনকী দেশের বিচারপতিদেরও কটাক্ষ করেন। বলেন, সুপার পার্লামেন্টের ভূমিকা সুপ্রিম কোর্টের বিচারপতিরা নিতে চাইছেন বলেও কটাক্ষ করেন। শুধু উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় নন, আদালতের এহেন নির্দেশকে তীব্র কটাক্ষ করেন একাধিক বিজেপি নেতা। আর তা সামনে আসতেও আরও বিতর্ক তৈরি হয়েছে। এমনকী এই বিষয়টি যে সুপ্রিম কোর্ট ভালো ভাবে নিচ্ছে না তা এদিনের পর্যবেক্ষণেই স্পষ্ট।
Supreme Court on Bengal Riots Plea: এক নজরে মামলা?
মুর্শিদাবাদের ঘটনার পরেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন এই সংক্রান্ত মামলা দায়ের করেন। আবেদনে শীর্ষ আদালতে যাতে এই ঘটনায় হস্তক্ষেপ করে সেই দাবি জানানো হয়। একই সঙ্গে ৩৫৫ ধারা জারি করে রাষ্ট্রপতি শাসন যাতে জারি করা হয় সেই আবেদনও জানানো হয়। আজ সোমবার বিচারপতি বিআর গভাই এবং বিচারপতি অগাস্টাইন জর্জ মাসিহ-র এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়।
শুনানিতে আইনজীবীকে তীব্র ভতসনা করে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে মামলা খারিজও করে দেয়। আদালত জানায়, প্রস্তুতি ছাড়াই এই মামলা করা হয়েছে। তবে এই মামলার শুনানিতে এদিন গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করে বিচারপতি বিআর গভাই'য়ের ডিভিশন বেঞ্চে।
বলেন, এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। আইনসভার কাজে হস্তক্ষেপের অভিযোগ উঠছে এরপরেও রাষ্ট্রপতিকে শাসন জারির জন্য নির্দেশ সুপ্রিম কোর্ট দিক তা আপনারা চাইছেন? প্রশ্ন সুপ্রিম কোর্টের। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications