Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যার উদ্দেশে কু-মন্তব্য! সিবিআই তদন্ত খারিজ করল সুপ্রিম কোর্ট

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যার উদ্দেশে কু-মন্তব্য (Abhishek Banerjee Daughter Case)! আর সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। এই সংক্রান্ত মামলায় এর আগে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। কিন্তু আজ সোমবার এই সংক্রান্ত মামলার দীর্ঘ শুনানি হয়। এবং শুনানি শেষে সেই নির্দেশ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

একই সঙ্গে ধৃত দুই মহিলাকে পুলিশি মারধরের ঘটনার তদন্ত রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল সিট করবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

supreme court and Abhishek Banerjee

তবে মামলার তদন্তের উপর সুপ্রিম কোর্ট নজরদারি রাখবে। এজন্য কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতিকে বিশেষ একটি বেঞ্চ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সেই বেঞ্চ গোটা তদন্ত প্রক্রিয়ার উপর নজর রাখবে বলে জানানো হয়েছে নির্দেশে। এদিন এই সংক্রান্ত মামলার শুনানিতে আদালতের পর্যবেক্ষণ, রাজ্যের অফিসারদের সুযোগ দেওয়া উচিৎ। একই সঙ্গে অভিযোগকারি দুই মহিলাকেও নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছে।

বলে রাখা প্রয়োজন, আরজি কর কাণ্ডের প্রতিবাদ কর্মসূচি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কন্যার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা হয় বলে অভিযোগ। সেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনায় দুই মহিলাকে গ্রেফতার করা হয়। পুলিশের হেফাজতে থাকাকালীন তাঁদের উপর বিভিন্ন ভাবে অত্যাচার করা হয় বলে অভিযোগ। করা হয় মারধর। যা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। এরপরেই ওই দুই মহিলা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।

সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে মামলা হয়। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জল ভুয়ানের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। মামলার শুনানিতে রাজ্যের অভিযোগ ছিল, রাজ্যের অফিসারদের তদন্তের সুযোগ দেওয়া হচ্ছে না। এমনকি কেন সিবিআই তদন্ত তা নিয়ে প্রশ্ন তোলা হয়। দীর্ঘ শুনানি চলে। আর তা শেষে কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দেয় শীর্ষ আদালত।

একই সঙ্গে আইপিএস অফিসার আকাশ মাঘারিয়ার নেতৃত্বে সিট গঠন করেছে আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ, সিটকে সবরকম ভাবে সাহায্য করতে হবে। এদিন মামলার শুনানিতে একাধিক পর্যবেক্ষণ করে ডিভিশন বেঞ্চ। আদালত বলে, রাজ্যের অফিসারদের সুযোগ দেওয়া উচিৎ। এক সঙ্গে সিবিআই কত তদন্ত করবে? তা নিয়েও এদিন প্রশ্ন তোলে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জল ভুয়ানের ডিভিশন বেঞ্চ। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+