সুপ্রিম কোর্টে বড় ধাক্কা কেজরিওয়ালের! অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন প্রত্যাখ্যান
সপ্তম দফার নির্বাচনের আগে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। এদিন সর্বোচ্চ আদালত কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন সাত দিন বাড়ানোর আবেদন প্রত্যাখ্যান করেছে। অর্থাৎ আগামী দুই জুন কেজরিওয়ালকে তিহার জেলে ফেরত যেতে হচ্ছে। প্রসঙ্গত, এর আগে সুপ্রিম কোর্ট কেজরিওয়ালকে পয়লা জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিনের নির্দেশ দেয়।
কেজরিওয়াল গত ১০ মে বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের কাছ থেকে অন্তর্বর্তী জামিন পান। সেখানেই তাঁকে ২ জুন তিহার জেলে আত্মসমর্পণ করতে বলা হয়। ওই বেঞ্চ গত ১৭ মে পিএমএলএ মামলায় ইডির দ্বারা তাঁর গ্রেফতারের বৈধতাকে চ্যালেঞ্জ করা নিয়ে রায় সংরক্ষিত করেছিল।

সুপ্রিম কোর্ট বলেছে, যেহেতু গ্রেফতারকে চ্যালেঞ্জ করে করা আবেদনের রায় ইতিমধ্যেই সংরক্ষিত আছে, তাই অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধির জন্য কেজরিওয়ালের আবদনের সঙ্গে মূল আবেদনের কোনও সম্পর্ক নেই। যেহেতু সুপ্রিম কোর্ট তাঁকে নিয়মিত জামিনের জন্য ট্রায়াল কোর্টে যেতে বলেছে, তাই এই আবেদন গ্রহণযোগ্য নয়।
এর আগে মঙ্গলবার দিল্লির আবগারি নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের চিকিৎসার জন্য অন্তর্বর্তী জামিনের মেয়াদ সাতদিন বৃদ্ধি করতে জরুরি শুনানি করতে চায়নি সুপ্রিম কোর্ট। বিচারপতি জেকে মাহেশ্বরী এবং কেভি বিশ্বনাথনের নেতৃত্বে গঠিত অবসরকালীন বেঢঞ্চ বলেছে, কেজরিওয়ালের আবেদন তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেবেন দেশের প্রধান বিচারপতি।
অন্যদিকে কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, এই আবেদন শুধুমাত্র চিকিৎসার জন্য, স্বাধীনতা অপব্যবহারের জন্য নয়। তিনি জানান, রক্তে শর্করা ও কেটোনের মাত্রা বেশি থাকায় তাঁকে পেট-সিটি স্ক্যান করার কথা বলেছেন চিকিৎসক। যা না করলে শারীরিক জটিলতা তৈরি হতে পারে এবং কিডনির ক্ষতি হতে পারে।
এই মাসের শুরুতে সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তর্বর্তী জামিন পাওয়ার পরেই কেজরিওয়াল পঞ্জাবে আপের তরফে প্রচারে সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি বলেন, ৪৫ ডিগ্রি তাপমাত্রার মধ্যেও পাঠানকোট ও জিরাকপুরের রোড শোতে যে বিপুল জনসমাগম হয়েছে, তাতেই বোঝা যাচ্ছে পঞ্জাবের মানুষ বিজেপিকে জবাব দিতে তৈরি।
ইডি গত ২১ মার্চ দিল্লি আবগারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে। ইডির অভিযোগ, দিল্লির মুখ্যমন্ত্রী এই মুহূর্তে বাতিল করা আবগারি নীতির খসড়া তৈরিতে মদের লাইসেন্সের বিনিময়ে ঘুষের বন্দোবস্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। যদিও আপ এবং কেজরিওয়াল ইডির তোলা সব অভিযোগ উড়িয়ে দিয়েছে।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন












Click it and Unblock the Notifications