সংস্কৃতকে জাতীয় ভাষা করার দাবি, সুপ্রিমকোর্টে খারিজ মামলা
সংস্কৃতকে জাতীয় ভাষা করার দাবি, সুপ্রিমকোর্টে খারিজ মামলা
সংস্কৃতকে জাতীয় ভাষা করার দাবি জানিয়ে সুপ্রিম কোর্ট মামলা করেছিলেন এক ব্যক্তি। সেটা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। শুক্রবার মামলার শুনািন ছিল। তাতে সুপ্রিম কোর্ট আবেদনকারীকে জানায়, কোনও একটি ভাষাকে জাতীয় ভাষা করতে হলে সংবিধানে বদল আনতে হয়। সুপ্রিমকোর্ট নির্দেশ দিলেই সেটা জাতীয় ভাষা হয়ে যায়না। কাজেই এই জনস্বার্থ মামলার কোনও অর্থই হয় না।

শুক্রবার মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের বিচারপতি এমআর শাহ এবং বিচারপতি কৃষ্ণ মুরারি জানান, কোনও ভাষাকে জাতীয় ভাষা ঘোষণা করা অত সহজ প্রক্রিয়া নয় তার জন্য সংবিধানের সংশোধন জরুরি। আর সেটা করতে গেলে আগে সংসদে বিল পেশ করতে হবে। তারপর বিল সংসদে পাশ হলে তবে সেটা সরকারি ভাষা হতে পারে। সুপ্রিম কোর্টে মামলা করে জাতীয় ভাষা করা যায়না।
সংবিধান বদল না করা পর্যন্ত কোনও ভাষােক জতীয় ভাষার করা যায় না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে যে ভাষাকে জাতীয় ভাষা করার দাবি জানানো হচ্ছে সেই ভাষায় দেশের কতজন কথা বলেন সেটা জানেন কী মামলাকারী। মামলাকারীকে উদ্দেশ্য করে বিচারপতির েবঞ্চ বলেছেন কেউ কি আছেন যিনি সংস্কৃত ভাষায় কথা বলেন। মামলাকারী কি নিজে সারাদিন সংস্কৃত ভাষায় কথা বলেন? কবিতা পাঠ করেন এবং না লেখালেখি করেন। হঠাৎ করে সংস্কৃত ভাষাকে কেন জাতীয় ভাষা করা হবে তার কোনও যুক্তি দেখাতে পারেননি মামলাকারী। তারপরেই মামলাটি খারিজ করে দেওয়া হয়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications