SC On Delimitation: অসমে আসন পুনর্বিন্যাসে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, কেন্দ্রের হলফনামা তলব

SC On Delimitation: অসমে ১২৬টি বিধানসভা ও ১৪টি লোকসভা আসনের পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই পদক্ষেপের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে ধাক্কা খেল বিরোধী রাজনৈতিক দলগুলি।

সুপ্রিম কোর্টে আজ এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ আসন পুনর্বিন্যাসে স্থগিতাদেশ জারি করেনি। কেন্দ্রকে বলা হয়েছে এ বিষয়ে তিন সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে।

SC On Delimitation: অসমে আসন পুনর্বিন্যাসে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্টের

নির্বাচন কমিশন যে বিভিন্ন আসনের পুনর্বিন্যাস করতে পারে তা ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ৮এ ধারায় উল্লিখিত রয়েছে। যদিও নির্বাচন কমিশনের শুরু করা আসন পুনর্বিন্যাসে স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন ৯টি রাজনৈতিক দলের ১০ নেতা। দলগুলি হলো- কংগ্রেস, রাইজর দল, অসম জাতীয় পরিষদ, সিপিআইএম, সিপিআই, টিএমসি, এনসিপি, আরজেডি ও আঞ্চলিক গণ মোর্চা।

আরও দুটি আবেদনও জমা পড়েছে শীর্ষ আদালতে। গত ২০ জুন পুনর্বিন্যাসের যে খসড়া জাতীয় নির্বাচন কমিশন প্রকাশ করেছিল তাতে পদ্ধতিগত ত্রুটি রয়েছে বলে দাবি বিরোধী রাজনৈতিক দলগুলির। যদিও স্থগিতাদেশ না পাওয়া সেই দলগুলির পক্ষে ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, অসমে শেষবার আসন পুনর্বিন্যাস হয়েছিল ১৯৭৬-এ।

সংবিধানের ১৭০ এবং ৮২ ধারা অনুযায়ী ২০০১-এর জনগণনার উপর ভিত্তি করে অসমের সবকটি পরিষদীয় এবং সংসদীয় আসনের পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সংবিধানের ১৭০ এবং ৮২ ধারা অনুযায়ী প্রতিটি রাজ্যে পরিষদীয় এবং সংসদীয় কেন্দ্রের সংখ্যা ২০২৬-এর পর প্রথম জনগণনার ভিত্তিতে পাওয়া প্রাসঙ্গিক তথ্য হাতে না আসা পর্যন্ত একই থাকবে।

SC On Delimitation: অসমে আসন পুনর্বিন্যাসে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্টের

১২৬টি পরিষদীয় আসনের মধ্যে ১৯টি তপশিলি উপজাতি গোষ্ঠীভুক্তদের জন্য সংরক্ষিত রাখার প্রস্তাব রয়েছে। ১৪টি সংসদীয় আসনে মধ্যে তফশিলি উপজাতি গোষ্ঠীভুক্তদের জন্য সংরক্ষিত রাখা হচ্ছে ২টি আসন। তফশিলি জাতি গোষ্ঠীভুক্তদের জন্য ৯টি পরিষদীয় এবং ১টি সংসদীয় আসন সংরক্ষিত রাখার প্রস্তাব রয়েছে।

খসড়া প্রস্তাব অনুযায়ী, তফশিলি জাতি গোষ্ঠীভুক্তদের জন্য সংরক্ষিত পরিষদীয় আসনের সংখ্যা ৮ থেকে বেড়ে ৯ হচ্ছে। তফশিলি উপজাতি গোষ্ঠীভুক্তদের ক্ষেত্রে পরিষদীয় আসনের সংখ্যা ১৬ থেকে বেড়ে হচ্ছে ১৯। পশ্চিম কার্বি আংলং জেলায় স্বশাসিত অঞ্চলগুলিতে বিধানসভার আসন একটি বাড়ছে। বোরোল্যান্ড জেলাগুলিতে বিধানসভা আসনের সংখ্যা ১৬ থেকে বেড়ে ১৯ হচ্ছে।

১টি সংসদীয় আসনের নাম রাখা হচ্ছে কাজিরাঙা। আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে যতদূর সম্ভব ভৌগোলিক প্রশ্নে অবিচ্ছিন্নতা বজায় রাখার চেষ্টা করা হয়েছে বলে দাবি কমিশনের। জোর দেওয়া হয়েছে জনঘনত্বের মতো বিষয়গুলির উপর।

২৬ থেকে ২৮ মার্চ নির্বাচন কমিশনের সদস্যরা অসম সফরে বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক ও সমাজিক সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বিস্তারিত বৈঠক করেন। ওই সময় কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ ও প্রস্তাব জমা পড়ে কমিশনের কাছে। যেমন- ২০০১-এর জনগণনা অনুযায়ী আসন পুনর্বিন্যাসের পক্ষে মত দেয় কয়েকটি পক্ষ, বিরুদ্ধেও মত দেয় কয়েকটি পক্ষ।

জন বিন্যাসগত পরিবর্তনের বিষয়টিতে বিশেষ জোর দেওয়ার কথা বলা হয় বৈঠকে। অসমের ভূমিপুত্রদের অধিকার রক্ষার বিষয়টি অগ্রাধিকারপ্রাপ্ত হওয়া উচিত বলে নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব জমা পড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+