এই ঘটনায় হস্তক্ষেপে নারাজ সুপ্রিম কোর্ট
গোরক্ষপুরের সরকারি হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় হস্তক্ষেপে নারাজ দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি, অপর এক বিচারপতিকে নিয়ে গঠিত বেঞ্চ আবেদনকারী আইনজীবীকে আপত্তি এলাহবাদ হাইকোর্টে জানাতে বলেছেন
গোরক্ষপুরের সরকারি হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় হস্তক্ষেপে নারাজ দেশের সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি জেএস খেহর এবং বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত বেঞ্চ আবেদনকারী আইনজীবীকে অভিযোগ বা আপত্তি এলাহাবাদ হাইকোর্টের কাছে জানাতে বলেছেন।

আবেদনকারী আইনজীবী শিশু মৃত্যু নিয়ে সিট গঠনের জন্য আবেদন করেছিলেন। সেই আবেদন খারিজ করে শীর্ষ আদালত জানিয়েছে, বিষয়টি নিয়ে কোনও অভিযোগ থাকলে সংশ্লিষ্ট হাইকোর্টে আবেদন করতে বলেছে দুই বিচারপতির বেঞ্চ।
৭ অগাস্ট থেকে গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে ৬০ টিরও বেশি শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ হিসেবে অক্সিজেনের অভাবকেই দায়ী করেছেন শিশুদের অভিভাবকরা।

শিশু মৃত্যুর খবর সামনে আসতেই, উত্তরপ্রদেশ সরকার ১২ অগাস্ট ঘটনার তদন্তের নির্দেশ দেয়। সাসপেন্ড করা হয় মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল রাজীব মিশ্রকে। বরখাস্ত করা হয় হাসপাতালের এনসেফেলাইটিস বিভাগের প্রধান চিকিৎসক কাফিল খানকে। রবিবার হাসপাতাল পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications