আধার কার্ড বাধ্যতায় স্থগিতাদেশে না সুপ্রিমকোর্টের, স্বস্তি মিলল কেন্দ্রের
আধার কার্ড বাধ্যতামূলক করা নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, স্বস্তি কেন্দ্রের।
আধার কার্ড বাধ্যতামূলক করা নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। কেন্দ্রর এই সিদ্ধান্তে সরকারি সুবিধে থেকে কারা বঞ্চিত হচ্ছে সেই তালিকা না পেলে কেন্দ্রীয় সিদ্ধান্ত স্থগিতাদেশ দেওয়া যাবে না বলে জানিয়ে দিল সুপ্রিমকোর্ট।

সম্প্রতি কেন্দ্রীয় সরকার একটি নির্দেশিকা জারি করে জানায়, সমস্ত রকমের সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পেতে হলে আধার কার্ড বাধ্যতামূলক। যার মধ্যে থাকছে স্কলারশিপ, মিড ডে মিল, আন্তর্দেশীয় বিমান যাত্রা, মোবাইল সংযোগ ইত্যাদি। কেন্দ্রের এই নির্দেশিকা নিয়ে বিতর্কের ঝড় ওঠে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রীয় এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করে বেশ কয়েকটি মামলাও হয়। এই সিদ্ধান্তে বহু মানুষ সরকারি সুযোগ -সুবিধে থেকে বঞ্চিত হবেন বলে অভিযোগ করা হয়। এমনকী কেন্দ্রীয় নির্দেশিকার ওপর স্থগিতাদেশের আর্জিও জানানো হয়।

মঙ্গলবার সুপ্রিমকোর্টের বিচারপতি এ এম খানবিলকর ও নবীন সিনহার অবসরকালীন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। শুনানি শেষে বিচারপতি জানান,কেন্দ্রীয় সিদ্ধান্তে বহু মানুষ সরকারি সুবিধে থেকে বঞ্চিত হবেন বলে আশঙ্কা করেছেন মামলাকারীরা। কিন্তু শুধুমাত্র আশঙ্কার ভিত্তিতে কেন্দ্রীয় সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করা সম্ভব নয় বলে জানিয়েছেন বিচারপতি। সেক্ষেত্রে এই নির্দেশিকার ফলে কারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার বিস্তারিত তথ্য আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। আপাতত এই মামলায় আর কোনও ব্যাখ্যা বা বিশ্লেষণের প্রয়োজন নেই বলেও আদালত জানিয়ে দিয়েছে। সর্বোচ্চ আদালতের এই পর্যবেক্ষণের ফলে কেন্দ্র যে বেশ কিছুটা স্বস্তি পেল তা বলাই যায়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications