আদানি শেয়ার ধসে নিয়ন্ত্রক ব্যবস্থা মুখ বন্ধ খামে কেন্দ্রের প্যানেল পরামর্শ খারিজ সুপ্রিম কোর্টের

আদানি গ্রুপের শেয়ার ক্র্যাশের পরিপ্রেক্ষিতে স্টক মার্কেটের জন্য নিয়ন্ত্রক ব্যবস্থা জোরদার করার জন্য কেন্দ্রকে বিশেষজ্ঞদের একটি প্যানেল তৈরির প্রস্তাব দেয় সুপ্রিম কোর্ট।

আদানি শেয়ার ধসের পর বিনিয়োগকারীদের সুরক্ষায় বিধিবদ্ধ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে কেন্দ্র ও সেবিকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেইমতো কেন্দ্র বিশেষজঞ কমিটি গড়তে সম্মত হয়। কিন্তু শেয়ারের নিয়ন্ত্রক ব্যবস্থায় মুখ বন্ধ খামে কেন্দ্রের প্যানেল তৈরির পরামর্শ গ্রহণ করতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট।

আদানি শেয়ার ধসে নিয়ন্ত্রক ব্যবস্থা মুখ বন্ধ খামে কেন্দ্রের প্যানেল পরামর্শ খারিজ সুপ্রিম কোর্টের

সম্প্রতি হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের পর আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার জালিয়াতির অভিযোগ সামনে আসে। আদানি গ্রুপের শেয়ার ক্র্যাশের পরিপ্রেক্ষিতে স্টক মার্কেটের জন্য নিয়ন্ত্রক ব্যবস্থা জোরদার করার জন্য কেন্দ্রকে বিশেষজ্ঞদের একটি প্যানেল তৈরির প্রস্তাব দেয় সুপ্রিম কোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্ট সিল বন্ধ খামে সেই পরামর্শ গ্রহণ করতে অস্বীকার করেছে।

সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য সম্পূর্ণ স্বচ্ছতা চায় তারা। সেখানে কোনও গোপনীয়তা রক্ষা করা যাবে না। শীর্ষ আদালত প্রস্তাবিত প্যানেলের কার্যকারিতা কোনো বর্তমান বিচারকের তত্ত্বাবধানে করার সম্ভাবনাও বাতিল করে দেয়। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ শুক্রবার সংক্ষিপ্ত শুনানির পর কেন্দ্রের তথ্য খারিজ করে দেয়।

এদিন মামলার শুনানিতে কেন্দ্র মুখ বন্ধ খামে কমিটি সম্পর্কিত বিবরণ দিয়েছিল। এটি দুটি উদ্দেশেয মাথায় রেখে করা হয়েছিল। এক, সত্য বের করে আনা আর দুই, শেয়ার বাজারে বিনিয়োগকারীদের সুরক্ষা দেওয়া। প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, আমরা যদি মুখ বন্ধ খামে পরামর্শ গ্রহণ করি তবে অন্য পক্ষ জানবে না বিষয়টি। আমরা বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য সম্পূর্ণ স্বচ্ছতা চাই। আমরা একটি কমিটি গঠন করব। যে কমিটির উপর আদালত আস্থা রাখতে পারবে, বিনিয়োগকারীরা আস্থা রাখতে পারবেন।

১০ ফেব্রুয়ারি শীর্ষ আদালত বলেছিল, আদানি গ্রুপের শেয়ার ধসে বাজারের অস্থিরতার বিরুদ্ধে ভারতীয় বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা দরকার। সে জন্য সুপ্রিম কোর্ট কেন্দ্রকে প্রাক্তন বিচারকের নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি প্যানেল গঠন করার কথা বিবেচনা করতে বলেছিল। কেন্দ্র তাতে সম্মতি প্রদান করে। সেইমতো এদিন প্যানেল জমা দেওয়া হয় মুখ বন্ধ খামে। তাতেই আপত্তি সুপ্রিম কোর্টের।

শীর্ষ আদালত এদিন আবার স্পষ্ট করে জানিয়ে দেয়, ভারতীয় বিনিয়োগকারীদের সুরক্ষিত রাখার জন্য যা যা ব্যবস্থা করার করতে হবে। সামগ্রিক বিষয় খতিয়ে দেখে আদালত সেটাই মনে করছে। এ জন্য বিচারপতি বিশেষজ্ঞ কমিটি গঠনের পরামর্শ দিয়েছে তারা। একইসঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছিল নিয়ন্ত্রক কাঠামোকে আরও শক্তিশালী করতে হবে। সে জন্য কোনও খামতি রাখা যাবে না। সেবিকেও এখই বার্তা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+