সিবিআই-ইডির অপব্যবহার কেন্দ্রের! ১৪ বিরোধী দল ‘সুপ্রিম’ ধাক্কা খেল শীর্ষ আদালতে

সিবিআই, ইডি, এনআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার করছে বিজেপি সরকার। এই অভিযোগে বিরোধী দলগুলি এককাট্টা হয়ে কেন্দ্রের বিরুদ্ধে মামলা করেছিল সুপ্রিম কোর্টে। কিন্তু ১৪ বিরোধী দলের সেই আবেদন খারিজ করে দিল ভারতের সুপ্রিম কোর্ট। বিরোধীরা ফের ধাক্কা খেল শীর্ষ আদালতে।

সিবিআই-ইডির অপব্যবহার কেন্দ্রের! ১৪ বিরোধী দল ‘সুপ্রিম’ ধাক্কা খেল শীর্ষ আদালতে

বুধবার কেন্দ্রীয় এজেন্সির বিরোধিতা করে বিরোধী ১৪ দলের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়ে দিয়েছে, সুনির্দিষ্ট তথ্যের অভাবেএই মামলা বাতিল করা হচ্ছে। আদালতের জন্য আইনের সাধারণ নীতি নির্ধারণ করা একটি বিপজ্জনক প্রস্তাব বলে জানিয়েছে বেঞ্চ।

সুপ্রিম কোর্ট বুধবার ১৪টি রাজনৈতিক দলের দায়ের করা একটি পিটিশন গ্রহণ করতে অস্বীকার করে। অর্থাৎ বিরোধী দলের করা এই মামলাটি প্রত্যাখ্যান করেছে সুপ্রিম কোর্ট। এই মামলায় অভিযোগ করা হয়েছিল যে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে অপব্যবহার করছে কেন্দ্রের বিজেপি সরকার।

মামলায় উল্লেখ করা হয়েছিল, কেন্দ্রীয় সরকার সিবিআই, ইডি-র মতো কেন্দ্রীয় এজেন্সিগুলিকে বিরোধী দলের নেতাদের উপর প্রয়োগ করছে অন্যায়ভাবে। কেন্দ্রের বিরোধী মত পোষণ করলেই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিরোধীদের হয়রান করা হচ্ছে, ভয় দেখা হচ্ছে। বিরোধীদের দমন করতে কেন্দ্রীয় সরকার অপব্যবহার করছে কেন্দ্রীয় এজেন্সির।

সেই কারণেই ১৪ বিরোধী দল এক হয়ে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পারদিওয়ালার সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মর্মে জানিয়েছেন, একটি বাস্তব প্রেক্ষাপট ছাড়া সাধারণত নির্দেশ জারি করতে পারে না আদালত।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই মামলায় সুনির্দিষ্ট তথ্যের অভাব ছিল যথেষ্ট। আদালতের জন্য আইনের সাধারণ নীতি নির্ধারণ করা একটি বিপজ্জনক প্রস্তাব। সেই প্রস্তাব শীর্ষ আদালত মেন নিচ্ছে না। তাই এই আবেদন খারিজ করে দেওয়া হচ্ছে। এই গ্রাউন্ডেই বাতিল হয়ে যায় বিরোধী দলগুলির মামলা।

সম্প্রতি আম আদমি পার্টির নেতা দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করা হয়েছিলদিল্লির আবগারি নীতি বাতিলের মামলায়। তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ করে আম আদমি পার্টি। এরপরই ১৪ বিরোধী দলকে সমন্বিত করে একটি পিটিশন দেওযা হয় সুপ্রিম কোর্টের কাছে।

সুপ্রিম কোর্ট সেই পিটিশনই এদিন খারিজ করে দিয়েছে। বিরোধীদের আনা প্রস্তাব আদালত মানতে চায়নি। ফলে কেন্দ্রীয় সরকার যে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে, সেই অভিযোগ আদালতে মান্যতা পেল না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+