এক সঙ্গে ১২টি হাইকোর্টের জন্য ৬৮ জন বিচারপতির নাম প্রস্তাব, নতুন রেকর্ড সুপ্রিম কোর্টের

এক সঙ্গে ১২টি হাইকোর্টের জন্য ৬৮ জন বিচারপতির নাম প্রস্তাব, নতুন রেকর্ড সুপ্রিম কোর্টের

দেশের ১২টি হাইকোর্টের জন্য একসঙ্গে ৬৮ জন বিচারপতির নাম প্রস্তাব। এই প্রথম এতজন বিচারপতির নাম একসঙ্গে ঘোষণা করল শীর্ষ আদালত। প্রধানবিচারপতি এনভি রমান্নার নেতৃত্বাধীন কোলাজিয়াম এই ৬৮ জন বিচারপতির নাম প্রস্তাব করে। গত ২৫ অগাস্ট এবং ১ সেপ্টেম্বর বৈঠক করেছিল কোলাজিয়াম। তাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে ১১২ জনের নাম শর্ট লিস্ট করা হয়েছিল। সেখান থেকে ৬৮ জনের নাম চূড়ান্ত করে প্রস্তাব করে কোলাজিয়াম।

নতুন রেকর্ড সুপ্রিম কোর্টের

যে ১২টি হাইকোর্টের বিচারপতিদের নাম প্রস্তাব করা হয়েছে তার মধ্যে রয়েছে কলকাতা, এলাহাবাদ, রাজস্থান, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, মাদ্রাজ,মধ্যপ্রদেশ,কর্নাটক, পাঞ্জাব,হরিয়ানা, কেরল,ছত্তিশগড় এবং অসম। প্রসঙ্গত উল্লেখ্য কলকাতা হাইকোর্টের কোনও প্রধান বিচারপতি এখন নেই। ভার প্রাপ্ত প্রধান বিচারপতি কাজ করছেন। দ্রুত এই হাইকোর্টগুলির বিচারপতি নিয়োগ করতে বলা হয়েছে। সেকারণেই দ্রুত প্রধান বিচারপতি নিয়োগের িসদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান বিচারপতি একাধিক হাইকোর্টে না থাকায় অনেক মামলার ক্ষেত্রেই সমস্যা হচ্ছে। একাধিক মামলা পেন্ডিং পড়ে রয়েছে।

হাইকোর্টের প্রধান বিচারপতিদের নাম চূড়ান্ত করতে একের পর এক বৈঠক করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন কোলাজিয়াম। তাতে প্রথমে ১১২ জন বিচারপতির নাম বাছাই করা হয়েছিল। তারমধ্যে ৮২জন বার এবং ৩১ জন জুডিশিয়াল সার্ভিসের। তারমধ্যে ১২ জন হাইকোর্টের বিচারপতি এবং ৪৪ জন বার ও ২৪ জন জুডিশিয়াল সার্ভিসের জন্য বাছাই করা হয়। তারমধ্যে তপশিলি উপজাতির মহিলা জুডিশিয়াল সার্ভিসের অফিসার মারালি ভাঙ্কুর নাম গুয়াহাটি হাইকোর্টের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। সেটা চূড়ান্ত হলে তিনিই হবেন মিজোরামের প্রথম মহিলা বিচারপতি।

তিন সদস্যের কোলাজিয়াম এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। তিন সদস্য ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রমান্না, বিচারপতি ইউ ইউ ললিত,বিচারপতি এএম খানওয়ালিকর। এঁরা তেলঙ্গানা হাইকোর্টের জন্য ১৭ জন বিচারপতির নাম প্রস্তাব করেছিলেন। ঠিক সেই দিনই সুপ্রিম কোর্টের কোলাজিয়াম ৯ জনের নাম প্রস্তাব করে। তারপরেই এই ৯ বিচারপতি একসঙ্গে শপথ নেন। এদিকে আবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৌড়ে সামিল হয়েছেন মহিলা বিচারপতি বিভি নাগারাথনা। মনে করা হচ্ছে সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি মহিলাই হবেন। যদিও সেটা হতেএখনও বেশ কয়েক বছর অপেক্ষা করতে হবে। আর সেটা হলে সুপ্রিম কোর্টের ইতিহাসে সেটাই প্রথম হবে। অর্থাৎ প্রথম মহিলা প্রধান বিচারপতি পাবে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+