ধানবাদের বিচারকের মৃত্যুর ঘটনা নিয়ে সিবিআইকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

ধানবাদের বিচারকের মৃত্যুর ঘটনা নিয়ে সিবিআইকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

ধানবাদে বিচারকরে মৃত্যুর ঘটনা নিয়ে সিবিআইকে রীতিমত ভর্ৎসনা করল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতি রীতিমতো কড়া বার্তা দিয়ে বলেছেন, সবসময় বিচারব্যবস্থাকে ছোট করার চেষ্টা চলছে। বিচারকরা কোনও সমস্যা পড়ে পুলিশের কাছে অভিযোগ জানালে সেগুলি দেখার প্রয়োজন মনে করেন না কেউ। শুধু পুলিশ নয় সিবিআইও একাজ করে থাকে। বিচার ব্যবস্থাকে কোনও রকম সাহায্য করেন না তাঁরা।

সিবিআইকে ভর্ৎসনা শীর্ষ আদালতের

সিবিআইকে ভর্ৎসনা শীর্ষ আদালতের

ধানবাদে জেলা আদালতের বিচারককে প্রাকাশ্য রাস্তায়এক প্রকার পরিকল্পনা করে খুন করা হয়েছে। ফাঁকা রাস্তায় গাড়ি পিষে দিয়ে গিয়েছে প্রাতর্ভ্রমণরত বিচারককে। এই মামলায় শীর্ষ আদালত ভীষণ ভাবে তদন্তকারী সংস্থা এবং পুলিশের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেছে। প্রধান বিচারপতি নিজে সিবিআইকে রীিতমত ভর্ৎসনা করে বলেছেন, কোনও বিচারপতি থানায় অভিযোগ জানালে সেটা গুরুত্ব দিয়ে ভাবার প্রয়োজন মনে করে না পুলিশ। এমনকী সিবিআইও তাই করে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি কোনও ভাবেই সাহায্য করে না বিচারব্যবস্থাকে। সবসময় দেশের বিচারব্যবস্থাকে ছোট করে দেখানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তিনি।

সুপ্রিম কোর্টের দাবি

সুপ্রিম কোর্টের দাবি

ধানবাদের ঘটনার পর বিচারকদের নিরাপত্তা নিয়ে তৎপর হয়েছে শীর্ষ আদালত। বার ও বেঞ্চের রিপোর্ট বলছে, বিচারকদের নানা মামলায় মানসিক উৎপীড়নের স্বীকার হতে হয়। যেমন গ্যাংস্টারের কোনও মামলায় অথবা প্রভাবশালীদের মামলার ক্ষেত্রে বিচারক এবং বিচারপতিদের হুমকির মুখে পড়তে হয়। তাঁদের অনেক মানসির চাপের মধ্যে রাখা হয়। সিবিআই এবং পুলিশকে এই নিয়ে কিছু জানিয়ে কোনও লাভ হয় না বলে অভিযোগ করেছেন তিনি। উল্টে তাঁরা সেই অভিযোগকে কোনও গুরুত্বই দেয় না। অভিযোগ নেওয়ার পরেও একই অবস্থানে থেকে যায় সিবিআই।

সিবিআইয়ের হাতে তদন্তভার

সিবিআইয়ের হাতে তদন্তভার

ধানবাদে বিচারকের মৃত্যুর ঘটনার তদন্ত সিবিআইকে দিয়েছে রাজ্য সরকার। দুদিন আগেই মামলার তদন্তের দায়িত্ব সিবিআই হাতে নিয়েছে। পুলিশের কাছ থেকে যাবতীয় স্টেটমেন্টের কাগজ হাতে পেয়েছেন তদন্তকারীরা। ঘটনার সব তথ্য প্রমাণও সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে রাজ্য পুলিশ। জানা গিয়েছে সিবিআইয়ের তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার পুনর্নির্মাণ করবেন। ঘটনার প্রত্যক্ষ দর্শী এক অটোরিকশা চালকরে বয়ান নেওয়া হয়েছে। তারপরেই মামলাটি নিয়ে শীর্ষ আদালত এই প্রতিক্রিয়া দেয়।

ধানবাদে বিচারকের মৃত্যু

ধানবাদে বিচারকের মৃত্যু

কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল ভিডিওটি। তাতে দেখা গিয়েছে ধানবাদের জেলা আদালতের বিচারক প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন। সেখানে হঠাৎ করেই পিছন থেকে আসা একটি ম্যাটাডোর পিষে দিয়ে যায়। ফাঁকা রাস্তায় এই ঘটনাকে সহজ ভাবে দেখতে নারাজ পুলিশ। পরিকল্পনা করেই খুন করা হয়েছে বিচারককে এমনই অভিযোগ করা হচ্ছে। সিসিটিভি ফুটেজের ছবি স্পষ্ট ধরা পড়েছে। ময়নাতদন্তে জানা গিয়েছে বিচারকের মাথায় গুরুতর আঘাত লেগেছিল।মাথায় রক্তজমাট বেঁধে ছিল। ধাক্কা এতটাই জোরে দেওয়া হয়েছিল যে বিচারকের মাথার খুলি ভেঙে গিয়েছিল এমনই জানা গিয়েছে ময়নাতদন্তের রিপোর্টে। সেই ম্যাটাডোরের চালক সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে ম্যাটাডোরটি চুরি করে পালাচ্ছিল তারা। পালানোর সময়ই দ্রুত গতিতে এসে বিচারকে তারা পিষে দিয়ে যায়।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+