'আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে', ট্রাইবুনাল রিফর্মস অ্যাক্ট নিয়ে সুপ্রিম কোর্টের ভর্ৎসনা কেন্দ্রকে
'আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে', ট্রাইবুনাল রিফর্মস অ্যাক্ট নিয়ে সুপ্রিম কোর্টের ভর্ৎসনা কেন্দ্রকে
সোমবার সুপ্রিম কোর্টের তরফে কেন্দ্রীয় সরকার কার্যত তুমুল ভর্ৎসনার মুখে পড়ে। ট্রাইবুনাল সংশোধনী আইন নিয়ে কেন্দ্রকে বৎ্সনা করেছে কেন্দ্র। দেশের শীর্ষ আদালতের প্রশ্ন , ট্রাইবুনালের ফাঁকা পদ পূরণে কেন গড়িমসি করা হচ্ছে, তা নিয়ে। এই নিয়ে কেন্দ্রকে প্রশ্ন করতে ছাড়েনি সুপ্রিম কোর্ট। এদিকে, ইতিমধ্যেই নয়া ট্রাইবুনাল আইন পাশ করেছে মোদী সরকার। তারপরও কেন গড়িমসি তা নিয়ে রয়েছে প্রশ্ন।

সুপ্রিম বার্তা
এদিকে সুপ্রিম কোর্ট জানিয়েছে, 'বিধানের ভার্চুয়াল প্রতিলিপি আদালতের তরফে বাতিল করা হয়েছে'। এদিন ট্রাইবুনাল রিফর্মস অ্যাক্ট সংক্রান্ত মামলার শুনানি নিয়ে প্রধান বিচারপতি এনভি রামানা, ডিওয়াই চন্দ্রচূড়, এল এন রাওয়ের ডিভিশন বেঞ্চ - এদিন ট্রাইবুনাল মামলার শুনানি হয়। এই মামলার সময় বিচারপতি রমানা বলেন, আদালত যে রায় এই সংক্রান্ত মামলায় আগে দিয়েছে তার প্রতি কোনও সম্নান দেখানো হচ্ছে না।

'ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে'
এদিন ক্ষোভের সুরে এনভি রামানা বলেন, আপনারা আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। এরই সঙ্গে তিনি বলতে থাকেন যে, 'আপনারা বলেছেন, ট্রাইবুনালের সদস্য হিসাবে আপনারা বলেছেন কয়েকজনকে নিয়োগ করা হয়েছে। কতজন কে নিয়োগ করা হয়েছে?' এদিন এই প্রশ্ন তিনি কেন্দ্রের প্রতি করেন। এরই সঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে, তারা গোটা পরিস্থিতি নিয়ে 'খুবই হতাশ'। কার্যত তিরস্কারের সুরে একথা বলেছেন তিনি।

ডেডলাইনের বার্তা
এদিকে, আদালতের তরফে একটি নির্দিষ্ট ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। আদালতের তরফে জানানো হয়েছে, এক সপ্তাহের সময়ে নির্দিষ্ট সময়সীমা এই বিষয়ে কেন্দ্রকে বেঁধে দেওয়া হয়েছে। ট্রাইবুনালের প্রয়োজনীয় নিয়োগ এই সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে বলে জানানো হয়েছে। জানা গিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার। উল্লেখ্য, নয়া আইনে ট্রাইবুনালে চেয়ারম্যানের মেয়াদ কমানো হয়েছে। যা নিয়েই মূলত সংঘাত।

সুপ্রিম কোর্টের তরফে স্পষ্ট বার্তা
সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, শীর্ষ আদালত, কেন্দ্রের সঙ্গে কোনও সংঘাত চায়না। একই সঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে যে, চেয়ারপার্সন ও সদস্যদের অভাবে ট্রাইবুনালগুলিতে কার্যত মৃতপ্রায় অবস্থা হয়েছে। এদিকে তার উত্তরেই কেন্দ্রের তরফে সলিসিটার জেনারেল তুষার মেহতা জানিয়েছেন যে, কেন্দ্রের ট্রাইবুনাল বন্ধের কোনও অভিপ্রায় নেই । উল্লেখ্য, গত ১৩ অগাস্ট রাষ্ট্রপতির অনুমোদন পেয়েছে কেন্দ্রের পাশ করা নয়া ট্রাইবুনাল আইন। যা সংসদে আগেই পাশ হয়ে যায়।












Click it and Unblock the Notifications