করোনা চিকিৎসায় বেসরকারি হাসপাতালগুলির বিল করা নিয়ে কেন্দ্রকে প্রশ্নবাণ সুপ্রিমকোর্টের
করোনা সংক্রমণে জেরবার হয়ে গিয়েছে গোটা দেশ। এই আবহে প্রতিদিন নতুন করে করোনা সংক্রমিতের নতুন কেসের রেকর্ড তৈরি হচ্ছে দেশে। এই অবস্থায় আয়ুষ্মান ভারত প্রকল্পে ধার্য খরচ মেনেই কি বিল করছে বেসরকারি হাসপাতাল? এদিন কেন্দ্রকে এই প্রশ্নই করা হল সুপ্রিমকোর্টের তরফে। বেসরকারি হাসপাতালগুলির একটি সংগঠন এবং কেন্দ্রের কাছ থেকে দুই সপ্তাহের মধ্যে জবাব তলব করল সুপ্রিম কোর্ট।

করোনা রোগীদের চিকিৎসায় কত বিল বেসরকারি হাসপাতালের
করোনা রোগীদের চিকিৎসায় কম অঙ্কের টাকার বিল করুক বেসরকারি হাসপাতালগুলো, এই মর্মে আবেদন জমা পড়ে আদালতে, সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই শুক্রবার ওই পদক্ষেপ করল দেশের সর্বোচ্চ আদালত।

২০১৭ সালে শুরু হয় আয়ুষ্মান ভারত প্রকল্প
২০১৭ সালে এই আয়ুষ্মান ভারত প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় প্রধানমন্ত্রী বলেছিলেন যে, সরকারের সাশ্রয়ী মূল্যের এই বীমা প্রকল্পের ফলে লাভবান হবেন দেশের মানুষ। সরকারের সেই ঘোষণার কথা মনে রেখেই এবার দেশের শীর্ষ আদালত এই প্রশ্ন তোলে।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৫১ জন
এদিকে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৫১ জন। যা এখনও পর্যন্ত একদিনে সংক্রমণের হারে সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২৭৩ জনের। যা নিয়ে দেশে মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল ৬৩৪৮ -এ। দেশে মোট করোনা কেস ছাড়িয়ে গিয়েছে ২ লক্ষ ২৬ হাজারের গণ্ডি।

দেশে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে
দেশে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে। এখনও পর্যন্ত ৭৭ হাজার ৭৯৩০ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় শুধু এরাজ্যেই নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৩ হাজার জন। তারপরই রয়েছে তামিলনাড়ু। এখানে করোনা আক্রান্ত ২৭ হাজার ২৫৬ জন। গত তিনদিনে এখানে একসঙ্গে হাজারেরও বেশি মানুষের শরীরে করোনা পজিটিভ মিলেছে। পশ্চিমবঙ্গে মোট করোনা কেসের সংখ্যা ৬৮৭৮টি। মৃত ৩৫৫।

হাসপাতালে বেডের চাহিদাও বাড়ছে
আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি হাসপাতালে বেডের চাহিদাও বাড়ছে। বাড়ছে ভেন্টিলেটরের চাহিদাও। সব হাসপাতালেই ভেন্টিলেটর না থাকায় অনেকক্ষেত্রে বার বার রোগীকে স্থানান্তর করা হচ্ছে। যাতে অন্যান্যদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে। এই পরিস্থিতিতে প্রথম পর্যায়ে ১০০টি ভেন্টিলেটর ভারতকে দিচ্ছে আমেরিকা। যা আগামী সপ্তাহের মধ্যেই দেশে চলে আসবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications