সিবিআই নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা কেন্দ্রের! রায়কে স্বাগত জানাল কংগ্রেস
সিবিআই নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল কেন্দ্র। সিবিআই ডিরেক্টর অলোক বর্মাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
সিবিআই নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল কেন্দ্র। সিবিআই ডিরেক্টর অলোক বর্মাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। পদে ফিরলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন না তিনি। ৩ সদস্যের নিয়োগ কমিটিকেও দ্রুত বৈঠকে বসতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এই কমিটি না বললে তিনি সিদ্ধান্ত নিতে পারবেন না। এই রায়কে স্বাগত জানিয়েছে কংগ্রেস।

সিবিআই-এর সঙ্গে সিবিআই লড়াইয়ে বড় ধাক্কা খেল কেন্দ্র। ২০১৮-র ২৩ অক্টোবর তৎকালীন সিবিআই ডিরেক্টর অলোক বর্মার সব ক্ষমতা কেড়ে নিয়ে
তাঁকে ছুটিতে পাঠিয়ে দিয়েছিল কেন্দ্র। একইসঙ্গে সিবিআই-এ নম্বর টু রাকেশ আস্থানাকেও ছুটিতে পাঠানো হয়েছিল। একইসঙ্গে অ্যাডিশনাল ডিরেক্টর
এন নাগেশ্বর রাওকে অন্তবর্তী প্রধান করা হয়েছিল।
কেন্দ্রের নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছিলেন অলোক বর্মা। তাঁর বক্তব্য ছিল সিবিআই প্রধান হিসেবে দুবছরের কার্যকালের যয়ে পদ্ধতি রয়েছে,
ওই নির্দেশ তার পরিপন্থী।
এদিন নির্দেশ পড়ে শোনান বিচারপতি সঞ্জয় কিষাণ কাউল। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ছুটিতে থাকায় বিচারপতি সঞ্জয় কাউল নির্দেশ পড়ে শোনান বলে জানা গিয়েছে।
নির্দেশে সর্বোচ্চ আদালত বলেছে, প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে গঠিত ৩ সদস্যের নিয়োগ কমিটিকে এক সপ্তাহের
মধ্যে বৈঠকে বসতে হবে।
এই রায়কে স্বাগ জানিয়েছে কংগ্রেস। তাদের দাবি, রাফালে নিয়ে তদন্ত শুরু করেছিলেন অলোক বর্মা।












Click it and Unblock the Notifications