আধার নিয়ে সুপ্রিমকোর্টে প্রশ্নের মুখে মমতার সরকার

আধার নিয়ে এবার প্রশ্নের মুখে পশ্চিমবঙ্গ সরকার। সুপ্রিমকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের করা আবেদন প্রত্যাখ্যান করেছে সর্বোচ্চ আদালত।

আধার নিয়ে এবার প্রশ্নের মুখে পশ্চিমবঙ্গ সরকার। সুপ্রিমকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের করা আবেদন প্রত্যাখ্যান করেছে সর্বোচ্চ আদালত। তবে আবেদন সংশোধন করে নতুন করে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে।

আধার নিয়ে সুপ্রিমকোর্টে প্রশ্নের মুখে মমতার সরকার

কেন্দ্রের আধার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সম্প্রতি সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য সরকার। সোমবার ছিল সেই মামলা শুনানি। শুরুতেই বিচারপতিরা প্রশ্ন তোলেন সংসদে পাশ হওয়া আইন কী ভাবে চ্যালেঞ্জ করে রাজ্য। কী ভাবে বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ সরকার সরাসরি আবেদন করতে পারে তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতিরা। এদিন শুনানিতে যে দুজন বিচারপতি ছিলেন তাঁরা হলেন একে সিক্রি এবং অশোক ভূষণ।

তবে ব্যক্তি হিসেবে, নাগরিক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের আধার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আবেদন করতে পারবেন। আবেদন সংশোধনের জন্য সর্বোচ্চ আদালত রাজ্যের আইনজীবীকে চার সপ্তাহ সময় দিয়েছে।

সংবিধানের ৩২ নম্বর ধারায় ওপর ভিত্তি করেই রাজ্য সুপ্রিমকোর্টে রিট পিটিশন দাখিল করে। সুপ্রিম কোর্ট জানিয়েছে সংবিধানের নির্দিষ্ট ওই অনুচ্ছেদের বলে কোনও নাগরিক আবেদন করতে পারেন। যেখানে মৌলিক অধিকার খর্বের বিষয়টি ওঠে। কিন্তু সংবিধানের ৩২ ধারায় কখনই একটি রাজ্য কেন্দ্রের বিরুদ্ধে বলতে পারে না।

সংসদে পাশ করা কেন্দ্রের আইন কী ভাবে একটি রাজ্য চ্যালেঞ্জ করতে পারে তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতিরা। এরকম হলে দেখা যাবে, কেন্দ্রও রাজ্যের আইনের বিরুদ্ধে আবেদন করছে। বিচারপতি সিক্রি পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী কপিল সিবালকে এমনটাই বলেন।

ক্ষিপ্ত বিচারপতিদ্বয় বলেন, কোনও ব্যক্তি বিষয়টি নিয়ে তাঁদের কাছে আবেদন করতে পারেন। সেই ব্যাপারটি সরকারের আইনজীবী কপিল সিবাল ভাল করেই জানেন বলেও মন্তব্য করেন বিচারপতিরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+