রাফালে নিয়ে শুক্রবার রায় জানাবে সুপ্রিম কোর্ট, সকলের নজর সেদিকেই

হাজার হাজার কোটি টাকার রাফালে জেট চুক্তিতে আদালতের পর্যবেক্ষণে কোনও তদন্ত প্রয়োজন কিনা সেই বিষয়ে নিজেদের রায় জানাবে সুপ্রিম কোর্ট।

হাজার হাজার কোটি টাকার রাফালে জেট চুক্তিতে আদালতের পর্যবেক্ষণে কোনও তদন্ত প্রয়োজন কিনা সেই বিষয়ে নিজেদের রায় জানাবে সুপ্রিম কোর্ট। ফ্রান্সের সঙ্গে করা এই কয়েক হাজার কোটি টাকার চুক্তিতে দুর্নীতির অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে বিরোধীরা সরব হয়েছে।

রাফালে নিয়ে শুক্রবার রায় জানাবে সুপ্রিম কোর্ট, সকলের নজর সেদিকেই

গত ১৪ নভেম্বর শুনানির পরে মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ-এর বেঞ্চ এই মামলার রায় স্থগিত রাখে। তা শুক্রবার প্রকাশ করা হবে।

আইনজ্ঞ এমএল শর্মা এই মামলায় প্রথম আবেদনকারী। পরে বিনীত ধন্দা আদালতে আবেদন করে আদালতের পর্যবেক্ষণে তদন্তের দাবি জানান। আম আদমি পার্টি নেতা সঞ্জয় সিংও আদালতে রাফালে চুক্তি নিয়ে আপিল করেন।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা, অরুণ শৌরী ও আইনজীবী প্রশান্ত ভূষণ শীর্ষ আদালতে আবেদন করেন যাতে রাফালে মামলার অনিয়ম নিয়ে এফআইআর হয়।

ভারত ফরাসি সংস্থা ড্যাসল্টের থেকে ৩৬টি রাফালে বিমান কেনার চুক্তি করেছে। ভারতীয় বায়ুসেনার জন্য প্রয়োজনীয় এই বিমানের আনুমানিক খরচ ৫৮ হাজার কোটি টাকা বলে জানা গিয়েছে। সেখানেই বেনিয়মের অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+