ব্যভিচারে কি শাস্তির আওতায় পড়বে মহিলারাও! বুধবার সুপ্রিম কোর্টের আরও এক বড় রায়ের অপেক্ষা

বুধবার শীর্ষ আদালত ব্যভিচার নিয়ে রায় শোনাবে।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট বহুচর্চিত আধার মামলার রায় দিয়েছে। আধার কার্ডকে সাংবিধানিক বৈধতা দিলেও আধার আইনের বেশ কয়েকটি নিয়মকে পুরোপুরি খারিজ করে দিয়েছে। এবার বুধবার শীর্ষ আদালত ব্যভিচার নিয়ে রায় শোনাবে।

ব্যাভিচারে কি শাস্তির আওতায় পড়বে মহিলারাও! বুধবার রায় সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ, যাঁর নেতৃত্বে রয়েছেন বিদায়ী প্রধান বিচারপতি দীপক মিশ্র, এই সংক্রান্ত রায় নিয়ে সাংবিধানিক বেঞ্চের মতামত চেয়েছিলেন। ব্যভিচারে শাস্তিযোগ্য আইন সংবিধান সম্মত নয় বলে যে আবেদন করা হয়, তার প্রেক্ষিতে অগাস্ট মাসে রায় মুলতুবি রাখা হয়েছিল।

সংবিধানের ৪৯৭ নম্বর ধারার ব্যভিচার আইন মোতাবেক, কোনও বিবাহিতা মহিলা স্বামীর অসম্মতিতে কোনও পর পুরুষের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হলে সেই পুরুষ শাস্তি পাওয়ার যোগ্য হন, মহিলা নন। ঘুরিয়ে বললে, সম্মতি নিয়ে অন্য বিবাহিত মহিলার সঙ্গে যৌন সম্পর্ক করলে পুরুষের শাস্তি হয়। মহিলার নয়। ৪৯৭ নম্বর ধারার এই আইন বদলের দাবি জানিয়েই সর্বোচ্চ আদালতে মামলা হয়েছে। এই ধারাটিকে লিঙ্গ নিরপেক্ষ করার দাবি তোলা হয়েছে। অর্থাৎ আদালত রায় বদল করলে মহিলারাও

সরকার এই আইনের বদলের বিরোধিতা করেছিল। যা নিয়ে আদালত প্রশ্ন তোলে। কেন আজকের যুগে পুরুষ-নারীর জন্য আলাদা নিয়ম হবে তা জানতে চাওয়া হয়। ব্যভিচার ভারতে শাস্তিযোগ্য একটি অপরাধ। এর সর্বোচ্চ সাজা পাঁচ বছর পর্যন্ত হতে পারে। সঙ্গে জরিমানাও হতে পারে। আদালত বুধবার কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই সকলের চোখ থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+