যৌন হেনস্থা মামলায় মুখ্য বিচারপতি রঞ্জন গগৈকে ক্লিনচিট সুপ্রিম কোর্টের
তিন বিচারপতির ইন-হাউস এনকোয়ারি প্যানেল যৌন হেনস্থার অভিযোগ থেকে রেহাই দিল সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ-কে।
তিন বিচারপতির ইন-হাউস এনকোয়ারি প্যানেল যৌন হেনস্থার অভিযোগ থেকে রেহাই দিল সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ-কে। তাঁর বিরুদ্ধে এক মহিলা কিছুদিন আগে যৌন হেনস্থার অভিযোগ এনে সরব হন। সেই অভিযোগ থেকে রেহাই দিয়ে মামলা খারিজ করে দেওয়া হয়েছে।

বিচারপতির প্যানেলের মাথায় ছিলেন বিচারপতি এসএ বোবডে। তিনি বলেছেন, বরখাস্ত হওয়া সুপ্রিম কোর্টের কর্মীর অভিযোগে কোনও সারবত্তা ছিল না। ফলে অভিযোগ খারিজ করা হল।
সুপ্রিম কোর্টের সেক্রেটারি-জেনারেলের অফিস জানিয়েছে, এই রিপোর্ট জনসমক্ষে আনা যাবে না। গত রবিবার ইন-হাউস কমিটি রিপোর্ট জমা দেয়। পরে সেই রিপোর্ট খতিয়ে দেখে এদিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিপোর্টের একটি কপিও মুখ্য বিচারপতিকে পাঠানো হয়েছে।












Click it and Unblock the Notifications