Supreme Court: শিশুদের পর্নোগ্রাফি দেখা কিংবা ডাউনলোড POCSO আইনে অপরাধ! ঐতিহাসিক নির্দেশ সুপ্রিম কোর্টের
Supreme Court: শিশু পর্নোগ্রাফি অর্থাৎ চাইল্ড পর্ন (child pornography) নিয়ে কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। শুধু তাই নয়, শিশুদের নিয়ে তৈরি পর্নোগ্রাফি দেখা POCSO আইনে অপরাধ হিসাবেই দেখা হবে। শুধু দেখা নয়, ডাউনলোড করাও এই আইনেই বিবেচ্য হবে বলে স্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্টের।
একই সঙ্গে পকসো আইনে সংশোধন আনার কথাও জানিয়েছে আদালত। যেখানে 'child pornography' শব্দকে বদলে ফেলে "Child Sexual Exploitative and Abusive Material" করার পরামর্শ।

গত কয়েকদিন আগে শিশু পর্নোগ্রাফি অর্থাৎ চাইল্ড পর্ন নিয়ে মাদ্রাজ হাইকোর্ট একটি নির্দেশ দেয়। যেখানে বলা হয়, চাইল্ড নীলছবি ডাউনলোড করে দেখা কখনই শাস্তিযোগ্য অপরাধ নয়।
এমনকি এই ধরনের অপরাধ পকসো আইনে পড়ে না বলেও জানায়। চেন্নাই'য়ের এক যুবকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় এমনটাই নির্দেশ শোনায় সংশ্লিষ্ট ওই হাইকোর্ট। এরপরেই শিশু অধিকার নিয়ে কাজ করে এমন সংস্থাগুলি সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়। মাদ্রাজ হাইকোর্টের রায়কে চ্যলেঞ্জ জানান।
এই বিষয়ে আজ সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পারদিওয়ালার ( Chief Justice of India Chandrachud and Justice JB Pardiwala) বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। দীর্ঘ শুনানি শেষে এই বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের রায়কে খারিজ করে দেয়। এই বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের ভুল হয়েছে তাও পর্যবেক্ষণে উঠে আসে। শুধু তাই নয়, নির্দেশে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, অভিযুক্ত চেন্নাই'য়ের যুবকের বিরুদ্ধে ফৌজদারি মামলায় তদন্ত চলবে।
শুধু তাই নয়, স্পষ্ট জানিয়ে দিয়েছে, শিশুদের নিয়ে তৈরি পর্নোগ্রাফি দেখা কিংবা ডাউনলোড করা POCSO আইনে অপরাধ হিসাবেই দেখা হবে। একই সঙ্গে তথ্যপ্রযুক্তি (IT) আইনেও অপরাধ বলেও ব্যাখ্যা সুপ্রিম কোর্টের। এর পাশাপাশি সংশোধন আনার পরামর্শও এদিন দেওয়া হয়েছে।
Supreme Court says that mere storage of child pornographic material is an offence under the Protection of Children from Sexual Offences Act (POCSO Act).
— ANI (@ANI) September 23, 2024
Supreme Court suggests Parliament to bring a law amending the POCSO Act to replace the term "child pornography" with "Child… pic.twitter.com/mNwDXX88fb
এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টে পর্যবেক্ষণ, রসংশোধনী কার্যকর না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় সরকারএকটি অধ্যাদেশ আনতে পারে। তবে দেশের আদালত যাতে 'child pornography' শব্দ যাতে না ব্যবহার করে এদিন সেই নির্দেশও দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ (Supreme Court)।
প্রত্যেকদিনই অপরাধের সংখ্যা বাড়ছে। একটা বড় অংশে শিশুরা অপরাধের স্বীকার হয়। সেখানে দাঁড়িয়ে এদিন সুপ্রিম কোর্টের এহেন নির্দেশিকা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সর্বোচ্চ আদালতের রায়কে স্বাগত জানিয়েছে একাধিক সংগঠন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications