বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে নিয়োগ দুর্নীতির সমস্ত মামলা সরানোর নির্দেশ

নিয়োগ দুর্নীতি মামলাতে বড় ধাক্কা! বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতির সমস্ত মামলা সরানোর নির্দেশ। আজ শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। সেই মামলার শুনানিতেই এহেন নির্দেশ সুপ্রিম কোর্টের।

আদালতের নির্দেশ নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলার শুনানি হবে অন্য বেঞ্চে। আর তা কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ ঠিক করবে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট। দ্রুত এই নির্দেশ কার্যকর করার কোথাও এদিন বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে।

নিয়োগ দুর্নীতির সমস্ত মামলা সরানোর নির্দেশ

তবে সুপ্রিম কোর্টের এহেন নির্দেশ সামনে আসার পরেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে সব রায় দিয়েছে সেগুলির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে নিয়োগ দুর্নীতি মামলা থেকে সুপ্রিম নির্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সরে যাওয়া বড় ধাক্কা হিসাবেই দেখছেন অসংখ্য চাকরিপ্রার্থী।

তাঁদের দাবি, একটা বাইট দেওয়ার জন্যে যদি বিচারপতিকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে এটা একটা কালো দিন। চক্রান্ত হয়েছে বলেও অভিযোগ চাকরিপ্রার্থীদের।

বলে রাখা প্রয়োজন, স্কুল নিয়োগ দুর্নীতি মামলা চলাকালীন একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনই অভিযোগ উঠেছিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। আর এই অভিযোগ শোনার পরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পর্যবেক্ষণে স্পষ্ট জানিয়েছিলেন যে, বিচারাধীন বিষয় নিয়ে কখনই বিচারপতিরা টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে পারে না।

সুপ্রিম কোর্টের বড় নির্দেশ

এরপরেও যদি এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি সাক্ষাৎকার দিয়ে থাকেন তাহলে ওই মামলা শোনার অধিকার হারিয়েছেন বলেও পর্যবেক্ষণে জানায় সুপ্রিম কোর্ট। আর এরপরেই এই বিষয়ে কলকাতা হাইকোর্টের রেজিস্টার জেনারেলের কাছে হলফনামা তলব করে সুপ্রিম কোর্ট।

আজ সেই হলফনামা জমা পড়ে সুপ্রিম কোর্ট। আর তা পড়ে এবং বিশ্লেষণ করেই নিয়োগ দুর্নীতির সমস্ত মামলা থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। যদিও আইনজীবী বিকাশ ভট্টাচার্যের দাবি, সব মামলা থেকে নয়।

বিচারাধীন বিষয় নিয়ে কখনই বিচারপতিরা টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে পারে না।

একটি মামলা থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সরানোর কথা বলা হয়েছে। তবে যতক্ষণ না পর্যন্ত নির্দেশ দেখা যাচ্ছে এই বিষয়ে বলা যাবে না বলেই দাবি আইনজীবীর। অন্যদিকে এই নির্দেশ সামনে আসার পরেই রায়কে স্বাগত জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বিষয়টি যেহেতু বিচারাধীন তাই এর থেকে বেশি বলা যাবে না বলেও দাবি তাঁর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+