Teachers' Recruitment Scam: মিলল না রক্ষাকবচ, নিয়োগ মামলায় অভিষেককে জেরা করতে পারবে ইডি
Teachers' Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় বড় ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কোনও রক্ষাকবচ দিল না শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখল সুপ্রিম কোর্ট। ফলে নিয়োগ মামলায় অভিষেককে জেরা করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
যদিও আর্থিক জরিমানা সংক্রান্ত যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল তা খারিজ করে দিয়েছে এদিন সুপ্রিম কোর্ট। আর এই নির্দেশ সামনে আসার পরেই আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ একটা নির্দেশ। তদন্তের মুখোমুখি হতেই হবে।

নিয়োগ দুর্নীতি ( Recruitment Scam) মামলায় কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি কিংবা সিবিআই জেরা করতে পারবে বলে জানায় কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে ২৫ লক্ষ টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জরিমানা করেন বিচারপতি অমৃতা সিনহা।
আর এই নির্দেশকে ( Teachers' Recruitment Scam) চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে যদিও এই সংক্রান্ত মামলায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের মুখোমুখি হওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত।
আজ সোমবার চিঠি সংক্রান্ত এই মামলার শুনানি ছিল। দীর্ঘ শুনানি শেষে আদালত কোনও রক্ষাকবচ এদিন দেয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ফলে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি তাঁকে জেরা করতে পারবে। জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আর কোনও বাধা রইল না।
Supreme Court refuses to interfere with the Calcutta High Court order which allowed Central agencies to question TMC leader Abhishek Banerjee in the matter relating to teachers' recruitment irregularities in West Bengal.
— ANI (@ANI) July 10, 2023
(File photo) pic.twitter.com/31SbWNRJNw
এদিন আদালত নির্দেশে জানায়, কলকাতা হাইকোর্টের সিওঙ্গল বেঞ্চের নির্দেশের উপর কোনও হস্তক্ষেপ নয়। এই সমত হস্তক্ষেপ আদৌতে মামলার তদন্ত প্রক্রিয়াতে বাধা হতে পারে বলে পর্যন্ত পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।
যদিও হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে ফের এই বিষয়ে আবেদন করতে পারে বলে জানিয়েছে আদালত। এহেন নির্দেশ সামনে আসার পরেই অস্বস্তি বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই। আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
ইতিমধ্যে এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করেছে সিবিআই। প্রায় কয়েক ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। কুন্তল ঘোষ চিঠি মামলায় ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে চেয়ে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও সেই নোটিশে হাজিরা দেননি অভিষেক।
পঞ্চায়েত নির্বাচন শেষ হলে হাজিরা দেবেন বলে জানিয়েছেন তিনি। আর এর মধ্যেই সামনে এল সুপ্রিম কোর্টের রায়। এই অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করেন সেদিকেই নজর সবার।












Click it and Unblock the Notifications