GATE 2022: পড়ুয়াদের কেরিয়ার নিয়ে ছিনিমিনি খেলা যাবে না, পিছোবে না পরীক্ষার দিন কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
GATE 2022: পড়ুয়াদের কেরিয়ার নিয়ে ছিনিমিনি খেলা যাবে না, পিছোবে না পরীক্ষার দিন কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে কোনও রকম খেলা নয়। গেট পরীক্ষার দিন অপরিবর্তিত রাখার নির্দেশ দিল শীর্ষ আদালত। শীর্ষ আদালত রায় ঘোষণা করে জানিয়েছে পরীক্ষার দিন পিছিয়ে দেওয়া মানেই হল অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া পরীক্ষার্থীদের। তাই পরীক্ষা পিছনোর সব আবেদ খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

ফেব্রুয়ারি মাসের ৫,৬,১২ এবং ১৩ তারিখ পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছিল। করোনা সংক্রমণের থার্ড ওয়েভের কথা মাথায় রেখে গেট পরীক্ষার দিন পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছিল আদালত। ৫ তারিখে পরীক্ষার দিন আর ৩ তারিখে সেই আবেদনের শুনানি হয়। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সেই আবেদনের তীব্র বিরোধিতা করে বলেেছ, পরীক্ষা শুরুর ৪৮ ঘণ্টা আগে দিন পিছোনের সিদ্ধান্ত একেবারেই নেওয়া উচিত নয়। এটাতে পরীক্ষার্থীদের মন ভেঙে যায়। চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। তাই শেষ মূহুর্তে পরীক্ষার দিন পিছিয়ে দিয়ে কোনও ভাবেই পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা যাবে না বলে কড়া নির্দেশ দেন বিচারপতি।
আইনজীবী পল্লব মঙ্গিয়া এবং সৎপাল সিং আদালতে পরীক্ষা পিছোনোর আবেদন জানিেয়ছিলেন। তাঁরা বলেছিলেন এই করোনা পরিস্থিতিতে পরীক্ষা হলে সংক্রমণের আশঙ্কা বেড়ে যাবে। তাই পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক। তাতে প্রবল আপত্তি জানিয়ে সেই আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত। শীর্ষ আদালত জানিয়েছে করোনার থার্ড ওয়েভ চললও দেশের অনেক কিছুতেই ছাড় রয়েছে। তাহলে শুধু পরীক্ষার দিন কেন পিছিয়ে দেওয়া হবে।
৯ লক্ষ পরীক্ষার্থী এবার গেট পরীক্ষা দেবে তার জন্য ২০০টি সেন্টারের আয়োজন করা হয়েছে। তবে পরীক্ষার্থীদের অনেকের পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে যে পরীক্ষায় বসার জন্য যে গাইডলাইন প্রকাশ করা হয়েছে তাতে ধোঁয়াশা রয়েছে। কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে পরীক্ষাকেন্দ্রে আসতে হবে। তবে পরীক্ষায় যাঁরা উপসর্গহীন পরীক্ষার্থী থাকবেন তাঁদের জন্য কী নির্দেশিকা দেওয়া হবে তা নিয়ে কোনও স্পষ্ট ধারনা দেওয়া হয়নি বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications