বিলকিস বানো মামলায় বড় নির্দেশ, রবিবারের মধ্যেই জেলে ফিরতে হবে ১১ অপরাধীকে

Bilkis Bano Case: বিলকিস বানু মামলায় ধাক্কা দোষী সাব্যস্তদের! আত্মসমর্পণের জন্যে অপরাধীদের কোনও সময় দিতে চায় না সুপ্রিম কোর্ট। আগামী রবিবারের মধ্যেই মামলায় ১১ জন অপরাধীকে আত্মসমর্পণ করতে বলল বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের বেঞ্চ। আত্মসমর্পণের জন্যে সময় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ১১ জন অপরাধী।

আজ শুক্রবার এই সংক্রান্ত (Bilkis Bano Case) মামলার শুনানি হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত ১১ জনের আবেদন খারিজ করে দেয়। শুধু তাই নয়, আদালতের পর্যবেক্ষণ, দোষী সাব্যস্তদের আবেদনের কোনও যৌক্তিকতা দেখা যাচ্ছে না। আর সেই কারনে এহেন আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। আর এই নির্দেশ সামনে আসার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন।

bilkis bano case

গত বছর অর্থাৎ ২০২২ সালের ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসে বিলকিস বানু (Bilkis Bano Case) মামলায় দোষী সাব্যস্ত ১১ জনকে রেহাই দেয় গুজরাত সরকার। 'ভালো আচরণে'র দোহাই দিয়ে এই সিদ্ধান্ত নেয় সরকার। যদিও এই বিষয়ে অর্থাৎ মুক্তির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ওই ১১ জন। আদালত পুরো বিষয়টি গুজরাত সরকারের উপরের ছেড়ে দেয়। আর এরপরেই তাদের ছাড়া হবে বলে সিদ্ধান্ত নেয়। এবং সুপ্রিম কোর্টকেও জানায়। আদালত সরকারের সিদ্ধান্তেই শিলমোহর দেয়।

যদিও বিজেপি শাসিত সরকারের এহেন (Bilkis Bano Case) সিদ্ধান্ত ঘিরে তৈরি হয় জোর রাজনৈতিক তরজা। ভোটের মুখে সরকার এহেন সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি। যদিও সরকারের এহেন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিলকিস বানো (Bilkis Bano Case) মামলায় আইনজীবী । মামলা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখে শীর্ষ আদালত। দীর্ঘ শুনানিতে সুপ্রিম কোর্টের একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয় গুজরাত সরকারকে। শুধু তাই নয়, সরকারের এক্তিয়ার নিয়ে প্রশ্ন ওঠে।

সুপ্রিম কোর্ট বলে, গুজরাত সরকারের (Bilkis Bano Case) এহেন সিদ্ধান্ত সম্পূর্ণ ভাবে এক্তিয়ারের বাইরে। এবং দ্রুত ১১ জনকে জেলে ফেরানোর নির্দেশ শোনায় আদালত। এজন্যে দু'সপ্তাহের সময় বেঁধে দেওয়া হয়। আর এর মধ্যেই এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বেশ কয়েকজন। অসুস্থতা থেকে ছেলের বিয়ে, বিভিন্ন কারণ দেখিয়ে আদালতের কাছে সময় চাওয়া হয়। কিন্ত্যু আদালত তা দিতে নারাজ। স্পষ্ট জানিয়ে দিয়েছে, হাতে আর দুদিন আছে। রবিবারের মধ্যেই জেলে ফিরতে হবে। গুজরাতের জেল কতৃপক্ষকেও বিষয়টিকে নিশ্চিত করতে বলা হয়েছে বলে খবর। এহেন নির্দেশ নিঃসন্দেহে গুজরাত সরকারের কাছে বড় ধাক্কা হিসাবেই দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+