গ্যাংস্টার আতিককাণ্ডের তদন্তে বড় নির্দেশ সুপ্রিমকোর্টের, আদালতে বিশেষ চিঠির উল্লেখ আইনজীবীর
উত্তর প্রদেশর গ্যাংস্টার ভাইদের দুঃসাহসিক হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। স্বাধীন তদন্ত কমিটি গড়ে তদন্তে অনুমতি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
শুধু গ্যাংস্টার আতিক আহমেদ এবং তাঁর ভাই আসরফ আহমেদ নয় একাধিক এনকাউন্টারের ঘটনার স্বাধীনত তদন্ত কমিটি গড়ার কথা বলা হয়েছিল আবেদনে। এরই মধ্যে আবার আতিক আহমেদের একটি চিঠি নিয়ে সওয়াল জবাব হয়েছে আদালতে। তাঁর আইনজীবী জানিয়েছেন সিল করা একটি চিঠি তাঁর মক্কেল দিয়েছিলেন। কিন্তু সেই চিঠি সম্পর্কে কোনও তথ্য তাঁর কাছে নেই।

গ্যাংস্টার আতিক এবং তাঁর বাই আসরফ আহমেদের হত্যাকাণ্ড। উত্তর প্রদেশ জুড়ে হইচই ফেলে দিয়েছিল। প্রয়াগরাজে গ্রেফতারির পর তাঁদের হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সেসময় সাংবাদিকদের মুখোমুখোমুকি হয়েছিলেন তাঁরা। পুলিশ হাতকড়া পরিয়েই সাংবাদিকদের সামনে এনেছিলেন। তার মাঝেই দুই বন্দুকধারী আতিক আহমেদ এবং তাঁর ভাই আসরফ আহমেদকে তাক করে গুলি চালায়।
এতটাই অতর্কিতে ছিল সেই হামলা যে পুলিশও হকটকিয়ে গিয়েছিল। একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয় আতিককে লক্ষ্য করে। একবার নয় একাধিকবার গুলি চালানো হয় তাঁদের লক্ষ্য করে। ঘটনাস্থলেই প্রাণ হারাণ তাঁরা। এই ঘটনায় তিন অভিযুক্ত অরুণ মৌর্য, সানি সিং এবং লভলেশ তিওয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

এদিকে আদালতে আতিকের এক চিঠির কথা উল্লেখ করা হয়েছে। গ্রেফতার হওয়ার আগে নাকি একটি সিল করা চিঠি লিখে প্রধান বিচারপতি এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছিলেন আতিক আহমেদ। যদিও তাঁর আইনজীবী দাবি করেছেন তাঁর কাছে সেই চিঠি নেই। আতিক অন্যকাউকে সেই চিঠি দিয়েছিলেন। সেই চিঠির বিষয়বস্তু তাঁর জানা নেই বলেই জানিয়েছেন আতিকের আইনজীবী বিজয় মিশ্র।
এদিকে উত্তর প্রদেশ সরকার আলাদা করে সিট গঠন করে তদন্ত শুরু করেছে। সেই সঙ্গে বিচারবিভাগীয় একটি কমিশনও তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রয়াগরাজে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কোনও ভাবেই যাতে কোনও রকম গুজব না ছড়ায় তা নজরে রাখার কড়া নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গে রাজ্যবাসীকেও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। কোনও রকম গুজব ছড়ানো হলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।












Click it and Unblock the Notifications