Loksabha Vote 2024: বেশি ভোট পড়ছে EVM-এ, আইনজীবীর অভিযোগের কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

প্রথম দফার ভোটের আগে ইভিএম নিয়ে বড় অভিযোগ আইনজীবী প্রশান্ত ভূষণের। শীর্ষ আদালতে তিনি অভিযোগ করেছেন কেরলের মক ভোটিংয়ে দেখা গিয়েছে ইভিএমে অতিরিক্ত ভোট পড়ে যাচ্ছে। প্রথম দফার ভোটের িঠক আগে ইভিএম নিয়ে এই গুরুতর অভিযোগ রীতিমতো উদ্বেগ বাড়িয়েছে রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত উল্লেখ্য ২০১৯-র লোকসভা ভোটের আগে ইভিএমে গলদ নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা। কংগ্রেস থেকে শুরু করে একাধিক অবিজেপি রাজনৈতিক দল আদালতের দ্বারস্থ হয়েছিলেন ইভিএমের গলদ নিয়ে। তাঁরাও অভিযোগ করেছিলেন ইভিএমে বেশি ভোট পড়ে যাচ্ছে। এমনই কৌশল করে রেখেছে মোদী সরকার। যদিও এটি নির্বাচন কমিশনের এক্তিয়ার এবং ইভিএমে এমন কিছু ঘটতে পারে না বলে জানিয়েছিল আদালত।

Loksabha Vote 2024

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছিলেন তিনি প্রমাণ করে দিতে পারেন কীভাবে অতিরিক্ত ভোট বিজেপি পেয়ে যাচ্ছে ইভিএমে। বিজেপি ইভিএমে কারচুপি করছে বলে অভিযোগ করেছিলেন তিনি। এই নিয়ে জোর আলোচনা তৈরি হয়েছিল সেসময় এই নিয়ে জোর আলোচনা শুরু হয়েছিল। তারপরে অবশ্য বিষয়টি থিতিয়ে যায়।

এবার আবার আইনজীবী প্রশান্ত ভূষণের অভিযোগের জেরে সেই ঘটনাটি জেগে উঠেছে। সুপ্রিম কোর্টে আইনজীবী প্রশান্ত ভূষণ অভিযোগ করেছিলেন, কেরলের কাসাড়গড়ে মক পোলে চারটি ইভিএমে একটি করে অতিরিক্ত ভোট পড়েছে। আইনজীবীর প্রশান্ত ভূষণের অভিযোগের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে ঘটনাটি তদন্ত করে দেখছে।

নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন, নির্বাচন যাতে সুষ্ঠু এবং অবাধ হয় সেটা বোঝার জন্য ইভিএম পরীক্ষা করে যেন খতিয়ে দেখে নির্বাচন কমিশন। এক কথায় কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ কড়া নির্দেশ দিয়েছে। ইভিএম পরীক্ষা করার পাশাপাশি ভিভিপ্যাট যন্ত্রটিও যেন পরীক্ষা করে দেখা হয় তার কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ভিভিপ্যাট মেশিন যাতে সঠিক তথ্য প্রকাশ করে সেটাও সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ইভিএমে ভোট দানের পর ভিভিপ্যাট মেশিন দানের তথ্য দেয় তারপরেই লক হয়ে যায়। মোট ৭ সেকেন্ডের মধ্য তথ্য দেয় ভোট দানের। কোনও রকম গলদের সুযোগ থাকে না তাতে । ইভিএমের সুরক্ষা এবং স্বচ্ছতা সুনিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোট শেষ হওয়ার পর সেগুলি স্ট্রং রুমে রাজনৈতির দলের প্রতিনিধিদের উপস্থিতিতেই রাখা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+