ছাত্রদের বন্ডে সই করানো যাবে না, বেসরকারি মেডিকেল কলেজ গুলিকে বড় নির্দেশিকা সুপ্রিম কোর্টের

ছাত্রদের বন্ডে সই করানো যাবে না, বেসরকারি মেডিকেল কলেজ গুলিকে বড় নির্দেশিকা সুপ্রিম কোর্টের

বেসরকারি মেডিকেল কলেজগুলিকে কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একটি মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে এবার থেকে আর বেসরকারি মেডিকেল কলেজগুলি ছাত্রদের দিয়ে বন্ড সই করাতে পারবে না। সাধারণ বেসরকারি মেডিকেল কলেজগুলি সেখানে পড়াছাত্রদের সেখানে নির্দিষ্ট সময় পর্যন্ত হাউস স্টাফ থাকার জন্য বন্ডে সই করিয়ে নেয়। তার জন্য পড়ুয়াদের কাছ থেেক মোটা টাকাও নেয় তারা।

ছাত্রদের বন্ডে সই করানো যাবে না, বেসরকারি মেডিকেল কলেজ গুলিকে বড় নির্দেশিকা সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি হিমা কোহলির বেঞ্চ এই নির্দেশিকা জারি করেছে। উজ্জয়নের আরডি মেডিকেল কলেজের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রেক্ষিতে এই নির্দেশকা দিয়েছে সুপ্রিম কোর্ট। তাতে সেই মেডিকেল কলেজকে ৫ লক্ষ টাকা ফিরিয়ে দিতে বলা হয়েছে ডাক্তার অংশুল জৈনকে। সেই সঙ্গে ৮ শতাংশ বার্ষিক সুদও ফিরিয়ে দিতে বলা হয়েছে। উজ্জনের এই মেডিকেল কলেজ থেকে অ্যানেস্থেসিয়া নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট করার পর তাঁকে হাউস ডক্তর হিসেবে রাখার জন্য মেডিকেল কলেজটি ৫ লক্ষ টাকা নিয়েছিল।

বেসরকারি মেডিকেল কলেজগুলি দাবি করে থাকে সরকারি মেডিকেল কলেজগুলি ছাত্রদের কাছ থেকে বন্ড সই করিয়ে ৩০ থেকে ৪০ লক্ষ টাকা নেয়। এবং ছাত্ররা এমবিবিএস পাশের পর সেখানে হাউস স্টাফ হিসেবে কাজ করতে অস্বীকার করলে সেই টাকা আর তারা ফেরত পায় না। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছে, সেটা বেসরকারি মেডিকেল কলেজগুলির সঙ্গে সরকারি কলেজের সমস্যা। তার মধ্যে ছাত্রদের টানলে হবে না। কারণ বেসরকারি মেডিকেল কলেজে ছাত্রদের যে ফি নেওয়া হয় তার থেকে সরকারি মেডিকেল কলেজে ছাত্রদের ফি অনেকটা কম।

বিচারপতি বলেছেন, সরকারি মেডিকেল কলেজে বন্ড সই করানোর নেপথ্যে সমাজসেবার উদ্দেশ্য রয়েছে। কারণ সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসা করাতে আসেন গরিব মানুষেরা। সেখানে তাঁদের বন্ড সই করিয়ে হাউস স্টাফ রাখা হয় সেই গরিব মানুষের চিকিৎসা দেওয়ার জন্য। ডাক্তার না থাকলে গরিব মানুষেরা চিকিৎসা পাবেন না বলেই এই বন্ড সই করানো হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+