আদালত অবমাননার দায়ে ৪ মাসের কারাদণ্ড বিজয় মালিয়ার, সাজা ঘোষণা সুপ্রিম কোর্টে
আদালত অবমাননার দায়ে ৪ মাসের কারাদণ্ড বিজয় মালিয়ার, সাজা ঘোষণা সুপ্রিম কোর্টে
আদালত অবমাননার দায়ে ৪ বছরের কারাদণ্ড বিজয় মালিয়ার। ২০১৭-র মামলার শুনানিতে সোমবার এই সাজা ঘোষণা করেছে শীর্ষ আদালত। তাঁকে বারবার আদালতে হাজিরা দিতে বলা হয়েছিল তার পরেই তিনি সুপ্রিম নির্দেশ অমান্য করেছেন। সেকারণে তাঁকে ২০০০ টাকা জরিমানাও করা হয়েছে।

সুপ্রিমকোর্টে ২০১৭ সাল থেকে চলছিল মামলাটি। শেষ পর্যন্ত সেই মামলায় সাজা ঘোষণা করল সুপ্রিম কোর্ট। বারবার সুপ্রিম কোর্ট শিল্পপতি বিজয় মালিয়াকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল। তারপরেও তিনি বারবার হাজিরা এড়িয়ে যান। এসবিআইয়ের কাছ থেকে ৯ কোটি টাকা দেনা করে টাকা নিয়ে গা ঢাকা দিয়েছেন তিনি। লন্ডনে তাঁকে পাওয়া গেলেও দেশের পুলিশের হাতের বাইরে। তাই তাঁকে গ্রেফতার করা যাচ্ছে না। দেশে ফিরতে চাননা বিজয় মালিয়া। সেকারণেই তিনি বারবার সুপ্রিম নির্দেশ অমান্য করে গিয়েছেন।
সোমবার সেই মামলার শুনানিতে বিজয় মালিয়ার প্রতি অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। এবং শিল্পপতির আচরণে বিরক্তি প্রকাশ করে তাঁকে ৪ মাসের কারাদণ্ডের সাজা শুনিয়েছে সই সঙ্গে ২০০০ টাকা জরিমানা করা হয়েছে। ২০০০ টাকা জরিমানা দিতে দেরি করলে আরও দুমাস জেলের সাজা বাড়বে বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
২০১৭ সালে আদালতের িনর্দেশ অমান্য করে বিজয় মালিয়া তাঁর সন্তানদের নামে ৪০ মিলিয়ন ডলার পাঠিয়েছিল। এবং তাঁকে ব্যাঙ্ককে ৬২০০ কোটি টাকা ফেরত দিতে বলা হয়েছিল। মামলার শুনািনতে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্ক বিজয় মালিয়া, নিরব মোদী এবং মেহুল চোকসির কাছ থেকে ১৮,০০০ কোটি টাকা উদ্ধার করতে পেরেছে। স্টেট ব্যাঙ্কের কাছ থেকে ৯ হাজার কোটি টাকা নিয়ে চম্পট দিয়েছিলেন বিজয় মালিয়া। লন্ডন থেকে তারপরে আর তিনি দেশে ফেরেননি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications