ভারতীয় সেনায় মহিলা অফিসারদের নিযুক্তি নিয়ে 'সুপ্রিম' নির্দেশে কী উঠে এলো

২০১০ সালে ৮ জন মহিলা অফিসার ভারতীয় সেনায় নিয়োগ সংক্রান্ত মামলা নিয়ে দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টের। আর সেই মামলার জেরেই এবার সুপ্রিমকোর্ট ভারতীয় সেনাকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে।

২০১০ সালে ৮ জন মহিলা অফিসার ভারতীয় সেনায় নিয়োগ সংক্রান্ত মামলা নিয়ে দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টের। আর সেই মামলার জেরেই এবার সুপ্রিমকোর্ট ভারতীয় সেনাকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে।

ভারতীয় সেনায় মহিলা অফিসারদের নিযুক্তি নিয়ে সুপ্রিম নির্দেশে কী উঠে এলো

সুপ্রিম কোর্ট জানিয়েছে, সেনা যেন ওই ৮ জন মহিলা অফিসারের স্থায়ী কমিশনের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নেয়। প্রসঙ্গত, টানা ৯ বছরের লড়াইয়ের পর সরকার শেষমেশ সেনায় মহিলা অফিসারদের সংযুক্তিকে মেনে নিয়েছে। তবে আদালতের দ্বারস্থ হওয়া ওই ৮ জন মহিলা অফিসারের বিষয়ে সিদ্ধান্ত এখনও আসেনি। সেনা জানিয়েছে, তাদের ১০ টি শাখায় মহিলা অফিসারদের নিযুক্তি স্বীকৃত হয়ে গিয়েছে। তখনই সুপ্রিম কোর্টের বিচারপতি চন্দ্রচূড় জানিয়ে দেন, আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি। তবে আমরা সেনাকে সেই সিদ্ধান্ত নেওয়ার 'সুযোগ' দিতে চাই।

আগামী বছর অর্থাৎ ২০২০ সালের এপ্রিল থেকেই সেনায় মহিলা অফিসারদের অন্তর্ভূক্তি শুরু হবে। এরপরই সুপ্রিমকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয় যে এরপর যেন শীর্ষ আদালতের কাছে 'ইতিবাচক উত্তর' নিয়েই আসেন কেন্দ্রের তরফের আইনজীবী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+