Manipur Case: 'মণিপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে', তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতের

Manipur Case In Supreme Court: মণিপুর ইস্যুতে ক্রমশ অস্বস্তি বাড়ছে মোদী সরকারের! কার্যত ঘরে-বাইরে চাপের মুখে পড়তে হচ্ছে। এই অবস্থায় সে রাজ্যের বিজেপি সরকারকে ভতসনা সুপ্রিম কোর্টের। শুধু তাই নয়, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।

গত কয়েকমাস হয়ে গিয়েছে এখনও অশান্ত মণিপুর। এই অবস্থায় সুপ্রিম কোর্টে ( Manipur Case) মামলা দায়ের হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড়ের ডিভিশন বেঞ্চে ( Supreme Court) এই সংক্রান্ত মামলার শুনানি হয়। আর সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, মণিপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে।

তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতের

এমনকি সে রাজ্যের পুলিশের প্রতিও তীব্র অনাস্থা প্রকাশ করে প্রধান বিচারপতি। তিনি বলেন, পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে। এই অবস্থায় তাদের উপর ঘটনার তদন্তভার দেওয়া যায় না। এই অবস্থায় মানুষের নিরাপত্তা দেবে কে? প্রশ্ন সুপ্রিম কোর্টের।

বলে রাখা প্রয়োজন, মণিপুর পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ রয়েছে। এমনকি যে দুই মহিলার ভিডিও ভাইরাল হয় তাদের নাকি উনবমুক্ত জনতার হাতে তুলে দেয় পুলিশই। মণিপুরের ডিজিপিকে তলব করেছে সুপ্রিম কোর্ট। আগামী ৭ তারিখ সোমবার হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে।

আর সেই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও ইতিমধ্যে ভাইরাল ভিডিও কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আর এই নির্দেশ সামনে আসার পরেই ঘটনায় এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সেই মতো তদন্তও শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+